নিসাঙ্কার সেঞ্চুরিতে ১০ বছর পর ইংল্যান্ডে শ্রীলঙ্কার টেস্ট জয়

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০০

সিরিজ আগেই হেরে বসেছিল শ্রীলঙ্কা। দ্য ওভালে শেষ ম্যাচ হারলেও হয়তো সেটা স্বাভাবিক চোখেই দেখা হতো। কারণ ইংল্যান্ডে গিয়ে এতদিন পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ জিতেছিল লঙ্কানরা। তবে মাথা উঁচু করে দেশে ফেরার উপলক্ষ তারা ঠিকই তৈরি করলো। দাপট দেখিয়ে চতুর্থ দিনে ইংল্যান্ডকে শেষ টেস্টে হারালো শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কার অপরাজিত সেঞ্চুরিতে ইংল্যান্ডের মাটিতে চতুর্থবার সাদা পোশাকে জিতলো তারা।

ম্যানচেস্টার ও লর্ডসে লাপাত্তা হওয়ার পর দ্য ওভালে দাপট দেখালো শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন থেকে আধিপত্য বিস্তার করে খেলে ৮ উইকেটের দুর্দান্ত জয় পেলো তারা। তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-১ এ হোয়াইটওয়াশও এড়ালো সফরকারীরা।

২১৯ রানের লক্ষ্যে নেমে আগের দিনই জয়ের ভিত তৈরি করে রেখেছিল শ্রীলঙ্কা। ৫৩ রানে পাথুম নিসাঙ্কা ও ৩০ রানে কামিন্দু মেন্ডিস দিন শুরু করেন। ১ উইকেটে ৯৪ রান ছিল স্কোর। আর ১২ রান করতেই দ্বিতীয় উইকেট পড়ে শ্রীলঙ্কার। ভাঙে ৭৫ বলে ৬৯ রানের জুটি।

তারপর অ্যাঞ্জেলো ম্যাথুজকে নিয়ে একশ ছাড়ানো জুটিতে দলকে জেতান নিসাঙ্কা। সেঞ্চুরি করেন তিনি। ১২৪ বলে ১৩ চার ও ২ ছয়ে ১২৭ রানে অপরাজিত ছিলেন লঙ্কান ওপেনার। ৩২ রানে খেলছিলেন ম্যাথুজ। ১২৭ বলে ১১১ রানের অবিচ্ছিন্ন জুটি ছিল তাদের।

৪০.৩ ওভারে ২ উইকেটে ২১৯ রান করে শ্রীলঙ্কা। চতুর্থ দিনে প্রথম সেশনেই জয়ের বন্দরে পৌঁছায় তারা। ৬৪ ও অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন নিসাঙ্কা।

শ্রীলঙ্কা প্রথমবার ইংল্যান্ডে টেস্ট জিতেছিল ১৯৯৮ সালে, দ্য ওভালে একমাত্র টেস্টে ১০ উইকেটে। তারপর ২০০৬ সালে ট্রেন্ট ব্রিজে ১৩৪ এবং ২০১৪ সালে হেডিংলিতে ১০০ রানের জয়। ১০ বছর পর আরেকটি জয়ের দেখা পেলো তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম