সারেতে ২১ ওভার বল করে সাকিবের প্রথম উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৫

৯৩ রানে তৃতীয় উইকেট পতনের পর টম অ্যাবেল ও টম ব্যান্টন মিলে প্রতিরোধ গড়েছিলেন। সারের কোনও বোলারই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছিলেন না। অবশেষে সাকিব আল হাসান নিজের ২২তম ওভারের তৃতীয় বলে অ্যাবেলকে ফিরিয়ে তাদের ৬২ রানের জুটিটি ভাঙেন।

সাকিবের ঘূর্ণিজাদু ব্যাটে বলে মেলাতে না পেরে বোল্ড হয়ে ৪৯ রানে সাজঘরে ফেরেন অ্যাবেল। আর তাতেই সারের জার্সিতে নিজের প্রথম উইকেটের দেখা পেয়ে যান বাংলাদেশের বাঁহাতি স্পিনার। চায়ের বিরতি পর্যন্ত সমারসেট ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৯৭ রান।

সোমবার বাংলাদেশ অলরাউন্ডার সাকিবের সারেতে অভিষেক হয়। এদিন টন্টনে সমারসেটের বিপক্ষে চার দিনের ম্যাচের আগে তাকে অভিষেক ক্যাপ তুলে দেন ওয়েস্ট ইন্ডিজ পেসার কেমার রোচ।  

ইংল্যান্ডের টন্টনের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং নেয় সমারসেট। প্রথম ওভারেই রোচ তুলে নেন ওপেনার লুইস গোল্ডসওয়ার্দির (০) উইকেট। দ্বিতীয় উইকেটে আর্চি ভন ও টম ল্যামনবি মিলে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। দুই পেসার উইকেট তুলতে ব্যর্থ হওয়াতে ১১তম ওভারে সাকিবকে আক্রমণে আনেন সারের অধিনায়ক ররি বার্নস। বাংলাদেশি তারকা জুটিটা ভাঙতে না পারলেও চাপে ফেলতে পেরেছেন। সুযোগটি দারুণভাবে কাজে লাগান সারের পেসার জর্ডান ক্লার্ক। পরের ওভারে ল্যামনবিকে (২১) আউট করেন ক্লার্ক। 

এরপর অ্যাবেলকে সঙ্গে নিয়ে আর্চি ভন ৬০ রানের জুটি গড়েন। টানা বোলিং করে গেলে সাকিব পাচ্ছিলেন না উইকেটের দেখা। সমারসেটের তৃতীয় উইকেট নেন ড্যানিয়েল ওয়ারাল। ১০৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে তার শিকার হন আর্চি। চতুর্থ উইকেট চাপ বাড়াতে থাকেন অ্যাবেল ও ব্যান্টন। 

সারের অধিনায়ক তার ৬ বোলারকে ব্যবহার করে উইকেটের দেখা পাচ্ছিলেন না। ২২তম ওভারে সাকিবের অপেক্ষা শেষ হয়। সমারসেটের চতুর্থ উইকেটটি তুলে নেওয়ার মুহূর্তটি শেয়ার করে সারে ক্রিকেট লিখেছে- ‘সাকিব আল হাসানের দুর্দান্ত প্রথম উইকেট।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম