পাক-ভারত ক্রিকেটারদের নিয়ে মাঠ কাঁপাচ্ছে ওমান

রায়হান মাহমুদ
১৩ মার্চ ২০১৬, ১৩:৩৫আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৩:৩৮

ওমান স্কোয়াডের ১৪জনই পাকিস্তানি ও ভারতীয়ওমান না পাকিস্তান? নাকি ভারত। আজ রবিবার ধর্মশালায় ওমানের বিপক্ষে খেলতে নেমে বাংলাদেশের কোনও ক্রিকেটার যদি প্রতিপক্ষকে নিয়ে এমন প্রশ্ন করেন তবে অবাক হওয়ার কিছু নেই! কারণ ওমান ক্রিকেট স্কোয়াডের ১৪জনই যে পাকিস্তানি ও  ভারতীয়! যেখানে ৯জন আলাদাভাবে পাকিস্তানি ও পাঁচজন ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়। আর এদের সংমিশ্রনেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব খেলছে ওমান।
এবার দেখে নেওয়া যাক মিশ্রিত সেই ক্রিকেটারদের আদ্যপান্ত। দলটির অধিনায়ক সুলতান আহমেদ। যিনি পাকিস্তানের করাচিতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলেছেন। সঙ্গে পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হাফিজের একজন বড় ভক্ত।

ব্যাটসম্যান আমির আলির বয়স ৩৭। তিনি ২০০০ সালে পাড়ি জমান ওমানে। ১৯৯৯-২০০০ সালে তিনি করাচিতে শহীদ আফ্রিদির সঙ্গে ক্লাব ক্রিকেট খেলেছেন। আমির চাকরি করেন কেরালার এক ব্যক্তির মাসকাটে অবস্থিত হোটেল ‘প্যাসেজ টু ইন্ডিয়া’ তে।

স্কোয়াডে থাকা জিশান সিদ্দিকী ও আমির কলিমও করাচিতে জন্ম নেওয়া ক্রিকেটার। দুজনেই বছর পাঁচেক আগে ওমানে আসেন। পাকিস্তানি বংশোদ্ভূত বাকি ক্রিকেটাররা হলেন খাওয়ার আলি, ইউসুফ মাহমুদ, জিশান মাকসুদ, মেহরান খান ও মোহাম্মদ নাদিম।

দলটির আপার অর্ডার ব্যাটসম্যান জতিন্দর সিং পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেছেন। আপাদমস্তক শিখ এই ক্রিকেটার ছোট বেলা থেকেই আছেন ওমানে। একইভাবে আরেক ভারতীয় বাম হাতি স্পিনার অজয় লালচেতার জন্ম গুজরাটে। তিনি ভারতে যুব পর্যায়ে ক্রিকেট খেলেছেন।

এদের মতো আরেক ক্রিকেটার হলেন হিমেল মেহতা। বল ডেলিভারির আগে অনেকটা দাঁড়িয়ে যাওয়া ৪২ বয়সী এই ক্রিকেটারের নামই বলে দেয় তিনি ভারতে জন্মগ্রহণকারী। অন্যান্য ভারতীয় বংশোদ্ভূত ওমানি ক্রিকেটাররা হলেন- হেমিন দেশাই, ভৈভব ওয়াতেগানকার ও মুনিশ আনসারি।

এখানে বলে রাখা প্রয়োজন দলটির ক্রিকেটাররা শুধু উপমহাদেশীয় নন, তাদের সঙ্গে থাকা এক ঝাঁক কোচিং স্টাফরাও উপমহাদেশীয়। যারা ছিলেন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। এই দলটির কোচ হিসেবে আছেন শ্রীলঙ্কান অধিনায়ক দুলিপ মেন্ডিস। পেস বোলিং কোচ হিসেবে রয়েছেন সাবেক শ্রীলঙ্কান পেসার রুমেশ রত্নায়েকে, স্পিনার কোচ হিসেবে রয়েছেন সাবেক ভারতীয় স্পিনার সুনিল যোশি। আর এদের মিলিয়েই এবার চমক দেখাচ্ছে নবাগত দলটি।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম