বাজি ধরে নিষেধাজ্ঞা শেষে পাকিস্তান সফরের ইংল্যান্ড দলে কার্স

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৯

পাকিস্তান সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। মঙ্গলবার এজন্য ১৭ জনের দল ঘোষণা করেছেন তাদের নির্বাচকরা। এই দলে নতুন ও আলোচিত মুখ ব্রাইডন কার্স, যিনি বিভিন্ন ক্রিকেট ম্যাচে বাজি ধরে নিষিদ্ধ ছিলেন। শাস্তি শেষ হয়েছে তার আগস্টে। এবার তিনি টেস্টে অভিষেকের অপেক্ষায়।

ইংল্যান্ডের এই স্কোয়াডে ছয় সম্মুখসারি ফাস্ট বোলারদের একজন ২৯ বছর বয়সী কার্স। তার সঙ্গে আছেন শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে অভিষিক্ত হওয়া জশ হাল। ইনজুরিতে মার্ক উড ছিটকে যাওয়ায় সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই তিন উইকেট নিয়ে জায়গা ধরে রেখেছেন তিনি।

কার্স গত মে মাসে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন। তার বিরুদ্ধে বিভিন্ন ক্রিকেট ম্যাচে ৩০৩টি বাজি ধরার অভিযোগ প্রমাণিত। তার বিরুদ্ধে ১৬ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, এর মধ্যে ১৩ মাস স্থগিত। শাস্তি চলাকালে কার্সকে অনুশীলন চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। ২৯ আগস্ট টন্টনে সমারসেটের বিপক্ষে সেঞ্চুরি করে নিজের প্রত্যাবর্তন রাঙান তিনি। পাকিস্তান সফরে মূলত ডাক পেয়েছেন ঘণ্টায় ৯০ মাইল বেগে বল করার দক্ষতার কারণে। গাস অ্যাটকিনসন ও অলি স্টোনের সঙ্গে তার বলেও আগুন ঝরবে আশা নির্বাচকদের।

ক্রিস ওকসকে ২০২২ সালের মার্চে ক্যারিবিয়ান সফরের পর প্রথমবার বিদেশের মাটিতে খেলানোর জন্য ফেরানো হয়েছে। গত ফেব্রুয়ারিতে ভারত সফরের পর প্রথমবার ডাক পেয়েছেন স্পিনার জ্যাক লিচ। তার সঙ্গে স্পিন বিভাগে আছেন শোয়েব বশির। হায়দরাবাদে প্রথম টেস্ট খেলার পর হাঁটুর চোটে ছিটকে যাওয়া লিচ সমারসেটের হয়ে সম্প্রতি ডারহামের বিপক্ষে ১২ উইকেট নেন।

প্রত্যাশিতভাবে বেন স্টোকসকে ফিরিয়ে তার কাঁধে নেতৃত্ব ফেরানো হয়েছে। দ্য হান্ড্রেডে খেলতে গিয়ে চোট পান তিনি। ছিটকে যান শ্রীলঙ্কা টেস্ট থেকে। একই সিরিজে মাঠের বাইরে থাকা আরেক তারকা জ্যাক ক্রলিও সেরে উঠেছেন। তার অন্তর্ভুক্তির কারণে বাদ পড়েছেন শ্রীলঙ্কা টেস্টে খেলা ড্যান লরেন্স।

আগামী ৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের ইংল্যান্ড দলে কার্সের সঙ্গে আরেক নতুন মুখ জর্ডান কক্স।

ইংল্যান্ড টেস্ট স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জশ হাল, জ্যাক লিচ, অলি পোপ, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ, অলি স্টোন, ক্রিস ওকস।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের