বল হাতে জাদু দেখানো সাকিব ব্যাটিংয়ে বিবর্ণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৬

দীর্ঘদিন পর কাউন্টি ক্রিকেট খেলতে নেমেই বাজিমাত করেন সাকিব আল হাসান। সারের হয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়ে সমারসেটের বড় ইনিংস খেলার লাগাম টেনে ধরেছিলেন। কিন্তু বল হাতে ভালো করলেও ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব।

দীর্ঘদিন ধরে রানখরায় ভুগছেন সাকিব। পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেও তা ধরে রাখতে পারেননি। আজ বুধবার ব্যাটিংয়ে নেমে আউট হয়েছেন ১২ রান করে।

টন্টনে সমারসেটের বিপক্ষে সারের হয়ে ৬ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সাকিব। দলের ব্যাটিং ব্যর্থতার পর তার কাছ থেকে বড় ইনিংসের আশা ছিল। কিন্তু ব্যাট হাতে ২৪ বলে মাত্র ১২ রান করে ইংলিশ স্পিনার জ্যাক লিচের শিকার হন বাঁহাতি এই অলরাউন্ডার। ৩ উইকেটে ১৬৯ রানে সকালে খেলতে নামা সারে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তৃতীয় দিনের পুরোটা সময় খেলতে পারে কিনা, সেটিই এখন দেখার। 

প্রথম ইনিংসে ৩১৭ রান করেছিল সমারসেট। সাকিব ৩৩.৫ ওভার বল করে ৯৭ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। 

সোমবার বাংলাদেশ অলরাউন্ডার সাকিবের সারেতে অভিষেক হয়। এদিন টন্টনে সমারসেটের বিপক্ষে চার দিনের ম্যাচের আগে তাকে অভিষেক ক্যাপ তুলে দেন ওয়েস্ট ইন্ডিজ পেসার কেমার রোচ।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম