বাটলারহীন ইংল্যান্ডকে হারিয়ে শুরু অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪

ইংল্যান্ডের এই টি-টোয়েন্টি দলটাকে নতুন রূপেই দেখা হচ্ছে। অভিষেক হয়েছে ৩জনের। তার ওপর নিয়মিত অধিনায়ক জশ বাটলার না থাকায় ফিল সল্টকে দায়িত্ব পালন করতে হয়েছে। বল হাতে স্বাগতিক দলটা দুর্দান্ত নৈপুণ্য দেখালেও ব্যাট হাতে ছিল ব্যর্থ। তাতে অস্ট্রেলিয়ার কাছে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৮ রানে হার দেখেছে ইংল্যান্ড। 

সাউদাম্পটনে টস হেরে ব্যাট করা অস্ট্রেলিয়ার শুরুটা ছিল উড়ন্ত। ৬ ওভারেই ওপেনিং জুটিতে ৮৬ রান যোগ করেন ট্রাভিস হেড ও ম্যাথু শর্ট। যার পেছনে বড় অবদান ট্রাভিস হেডের। ম্যাচসেরাও তিনি। ২৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৫৯ রানের বিস্ফোরক ইনিংস উপহার দেন তিনি। কিন্তু তার আগ্রাসন বেশিক্ষণ স্থায়ী হয়নি। ষষ্ঠ ওভারের শেষ বলেই তাকে বিদায় দেন সাকিব মাহমুদ। তার পর রাশ টেনে ধরতে অবদান রাখেন ইংলিশ বোলাররা। যার নেতৃত্বে ছিলেন ইংলিশ স্পিনাররা। স্পিনার লিয়াম লিভিংস্টোন ২২ রানে নিয়েছেন ৩টি। আদিল রশিদও ২৩ রানে একটি শিকার করেছেন। পেসারদের মধ্যে জোফরা আর্চার ও সাকিব দুটি করে উইকেট নিয়েছেন।   

হেড ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে ম্যাথু শর্টের ব্যাট থেকে। তার ২৬ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছয়। জস ইংলিসও ২৭ বলে উপহার দেন ৩৭ রানের ঝড়ো ইনিংস। তাছাড়া আর কেউ ইনিংস টেনে নেওয়ার মতো কার্যকরী কিছু করে দেখাতে পারেননি। 

জবাবে ইংল্যান্ড পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে নিজেদের পথটা কঠিন করে ফেলে। পঞ্চম উইকেট লিভিংস্টোন ও স্যাম কারান ৫৪ রানের জুটিতে আশার সঞ্চার করেছিলেন। কিন্তু দুজনে দ্রুত সময়ে সাজঘরে ফিরলে ১৯.২ ওভারে ১৫১ রানেই গুটিয়ে যায় স্বাগতিক দল। লিভিংস্টোন ২৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৭ রান করেছেন। কারান ১৫ বলে খেলেছেন ১৮ রানের ইনিংস। শুরুতে অধিনায়ক ফিল সল্টের ব্যাট থেকে ১২ বলে আসে ২০ রান।

অজিদের হয়ে ২৮ রানে তিনটি উইকেট নেন শন অ্যাবট। ২০ রানে ২ উইকেট নিয়ে কৃপণ বোলিং করেছেন অ্যাডাম জাম্পা। জশ হ্যাজেলউডও ৩২ রানে নিয়েছেন দুটি। একটি করে শিকার করেছেন জাভিয়ের বার্টলেট, ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টয়নিস। 

 

/এফআইআর/    
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম