সেই রিকশাচালকের পরিবারের হাতে অর্থ তুলে দিয়েছেন মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই-আগস্টে রক্তাক্ত হয়েছে বাংলাদেশ। পদত্যাগ করতে বাধ্য হয়েছে শেখ হাসিনা সরকার। এই আন্দোলনে অনেক শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ, পথচারী, রিকশাওয়ালাসহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদ হয়েছেন। তাদের মধ্যে এক রিকশাওয়ালার মৃত্যুতে ব্যথিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। আন্দোলনে শহীদ হওয়া ওই রিকশাচালক পরিবারের হাতে সিরিজ সেরার প্রাইজমানি বাবদ পাওয়া অর্থ তুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ লাখ ১৪ হাজার টাকার কিছু বেশি। বুধবার শহীদ ওই রিকশাচালক পরিবারের হাতে মিরাজ সিরিজ সেরার অর্থ তুলে দিয়েছেন।। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। 

নিহত পরিবারের ছবিসহ নিজের ভেরিভায়েড ফেসকুকে একটি পোস্ট দেন এই অলরাউন্ডার। সেখানে মিরাজ লিখেছেন, ‘‘সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও আমার চোখে পড়েছিল। ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক রিকশাচালক ভাইয়ের সন্তানের কান্নাজড়িত কণ্ঠের কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলেছে। সে ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর সংকল্প করেছিলাম। কথা দিয়েছিলাম পাকিস্তান সিরিজের ‘ম্যান অব দ্যা সিরিজ’ এর পুরস্কারের অর্থ তুলে দেবো তাদের হাতে।’’

নিজের ইচ্ছা পূরণ করতে পেরে তৃপ্ত মিরাজ আরও লিখেছেন, ‘অবশেষে পূরণ হলো সেই লক্ষ্য। গতকাল (বুধবার) তাদের হাতে এই অর্থ তুলে দিতে সক্ষম হয়েছি। জানি, হারানো জীবনের তুলনায় এই অর্থ কিছুই নয়। এই সামান্য অর্থে তাদের জীবন কিছুটা সহজ করাই আমার সার্থকতা।’

পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জিততে অলরাউন্ড পারফরম্যান্সে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মেহেদী হাসান মিরাজ। তাই সিরিজ সেরার পুরস্কার জিতেছেন তিনি। এই পুরস্কার বাবদ ৫ লাখ পাকিস্তানি রুপি জিতেছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম