দ.আফ্রিকা সিরিজ দিয়ে ফিরছেন রশিদ

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫১

নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ছিলেন না রশিদ খান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ফিরছেন তিনি। অভিজ্ঞ লেগ স্পিনারকে নিয়ে বৃহস্পতিবার দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

স্বাস্থ্যগত কারণে চলমান টেস্ট সিরিজ থেকে রশিদ খানকে বিশ্রাম নিতে বলা হয়েছিল। পিঠে সমস্যায় ভুগছিলেন তিনি। গত নভেম্বর ওয়ানডে বিশ্বকাপের পর পিঠে অস্ত্রোপচারও করা হয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, রশিদ খান আসন্ন সিরিজে ফিরলেও ইব্রাহিম জাদরানের শারজায় খেলা হবে না। আরেক স্পিনার মুজিব উর রহমান আঙুলের চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ ডাক পেয়েছেন ব্যাটার দারউইশ রাসুলি ও আব্দুল মালিক। দলের নেতৃত্ব থাকবেন হাশমতউল্লাহ শহীদী।

শারজায় সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৮, ২০ ও ২২ সেপ্টেম্বর।

স্কোয়াড: হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, আব্দুল মালিক, রিয়াজ হাসান, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, আল্লাহ মোহাম্মদ গাজানফর, ফজল হক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান ও ফরিদ আহমেদ।  

/এফআইআর/   
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি