ভারতের চ্যালেঞ্জ সামলে ভালো কিছু করবে বাংলাদেশ, আশা জাকেরের

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৪

১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর টেস্ট দলে ডাক পেয়েছেন জাকের আলী। প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন মনে করেন তিনি। সাদা পোশাকের ক্রিকেটে এবার চ্যালেঞ্জ নিতে মুখিয়ে এই মিডল অর্ডার ব্যাটার।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনের পর জাকের সাংবাদিকদের বলেছেন, ‘সবারই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার। সেটার জন্য দলে সুযোগ পেয়ে অবশ্যই ভালো লাগছে। প্রথম শ্রেণির ক্রিকেটে আমি ২০১৭ সাল থেকে খেলছি। যে সংস্করণই হোক, ঘরোয়া ক্রিকেটে আমি ভালো করার চেষ্টা করি। ওই রকম প্রক্রিয়াতেই আগাই।’

নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চান তিনি, ‘স্কোয়াডে যেহেতু নির্বাচিত হয়েছি, উনারা (নির্বাচকরা) প্রস্তুত মনে করেছেন বলেই নিয়েছেন। এখন আমার দায়িত্ব, নিজের সেরা পারফরম্যান্স।’ 

ভারতের বোলিং আক্রমণের চ্যালেঞ্জ মেনে নিয়ে খেলতে চান জাকের, ‘তাদেরকে (ভারতীয় বোলার) নিয়ে অবশ্যই পরিকল্পনা হচ্ছে, যারা যারা খেলবে। নিজের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করবো। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। তবে এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে রান করা গেলে আমার মনে হয় অনেক ভালো কিছু হবে।’

এই বছর ভারতে ভালো কিছু হবে বিশ্বাস করেন জাকের। বিশেষ করে পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ তে হোয়াইটওয়াশ করার স্মৃতি অনুপ্রাণিত করছে দলকে, ‘যেহেতু সবশেষ সিরিজটা খুব ভালো গেছে, সেই আত্মবিশ্বাস তো অবশ্যই থাকবে। আমার মনে হয়, এই বছর আমাদের চেষ্টা থাকবে, যেটা আমরা দল হিসেবে আগে কখনও করতে পারিনি, সেটা করার চেষ্টা থাকবে।’

দেশের টেস্ট ক্রিকেটে সংস্কৃতি বদলের আভাস পাচ্ছেন তিনি, ‘আমি কিছু দিন আগেও বললাম, আমরা যে দুইটা ম্যাচ জিতলাম, আধিপত্য দেখিয়ে জিতে আসা, এটা তো অবশ্যই কালচার বদলানোর একটা আভাস।’

পাকিস্তানের মতো ভারতেও ব্যাটাররা ধারাবাহিকতা ধরে রাখতে পারলেও বোলারদের সৌজন্যে ইতিবাচক ফল আশা করছেন জাকের, ‘চ্যালেঞ্জ তো সব দিক দিয়ে থাকবে। তাদের ব্যাটিং লাইনআপও তো অনেক ভালো। আমরা যদি ব্যাটিং বিভাগ হিসেবে ভালো করতে পারি। সর্বশেষ দুইটা টেস্ট যদি দেখেন, আমরা সব কিছুতেই ভালো করেছি, বিশেষ করে ব্যাটিংটা কিন্তু ভালো ছিল। আমরা স্ট্রাগল করি ব্যাটিং নিয়েই। ব্যাটিং যখন খারাপ হয়, আমরা হেরে যাই। বোলাররা বেশিরভাগ সময় সাপোর্ট করে। আমরা ব্যাটিংটা যদি ভালো করতে পারি, আমাদের জন্য খুবই ভালো হবে।’

আগামী রবিবার ভারতে রওয়ানা হবে বাংলাদেশ দল। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। তারপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম