ভারতের বাজে ড্রেনেজ ব্যবস্থায় আফগানিস্তান কোচের ক্ষোভ

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৮

ভারতের গ্রেটার নয়ডায় প্রথম টেস্ট খেলতে নেমেছিল আফগানিস্তান-নিউজিল্যান্ড। কিন্তু কোনও বল না গড়িয়েই একমাত্র সেই টেস্ট পরিত্যক্ত হয়েছে। ভেন্যুর সব সুযোগ সুবিধা মিলে যা অবস্থা; তাতে ভীষণ ক্ষুব্ধ আফগান কোচ জনাথন ট্রট। 

ক্রিকেট ইতিহাসে অষ্টমবার কোনও টেস্ট বল না গড়িয়ে পরিত্যক্ত হয়েছে। এশিয়াতে ৯১ বছরে ৭৩০ টেস্ট ম্যাচের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা দেখা গেলো।

‘হোম ভেন্যু’ হিসেবে আফগানরা সেখানে খেলার আয়োজন করলেও সুযোগ-সুবিধা মোটেও ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত ছিল না। প্রতিকূল আবহাওয়ার পাশাপাশি বাজে ড্রেনেজ সিস্টেম, অদক্ষণ ও অপর্যাপ্ত গ্রাউন্ড স্টাফ, পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে দুই দলকেই পুরো টেস্টে হোটেলে বসে কাটাতে হয়েছে। অথচ প্রথম দুই দিন রোদ থাকার পরেও ম্যাচ গড়ানো সম্ভব হয়নি শুধু মাত্র ভেজা আউট ফিল্ডের কারণে। এমন মাঠে টেস্ট আয়োজন নিয়ে পরে হতাশা প্রকাশ করেছেন আফগান দলের কোচ জনাথন ট্রট। টেস্ট পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা খুবই হতাশ। ছেলেদেরও মন খারাপ। আমরা অনেক অনুশীলন করে নিজেদের উজ্জীবিত রেখেছিলাম।’

তার পর ড্রেনেজ সিস্টেম নিয়ে নিজের অসন্তোষ এভাবেই তুলে ধরেন তিনি, ‘আমার মনে হয় আয়োজকদের জন্য এটা ভালো শিক্ষা। আসলে সব কিছুই নিশ্চিত করা প্রয়োজন যে মাঠ টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত কিনা। কারণ দিন শেষে এটা টেস্ট ক্রিকেট।মনে হয়, আমরা যখন খেলতে আসি, তখন বোধহয় বিষয়গুলো এভাবেই ধরে নিয়ে করা হয়। যখন ড্রেনেজ, গ্রাউন্ড স্টাফ কিংবা সংশ্লিষ্ট বিষয়ের ব্যাপার থাকে, অন্যান্য দেশ কিংবা ভেন্যুর বেলায় কিন্তু সব সুযোগ সুবিধা নিশ্চিত করা থাকে।’

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিডও হতাশা প্রকাশ করেছেন খেলতে না পেরে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে নিজেদের আনুষ্ঠানিকভাবে ঝালিয়ে নেওয়ার সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছেন। স্টিডের কথা, ‘সবচেয়ে হতাশার বিষয় হলো শ্রীলঙ্কা সিরিজের আগে নিজেদের ম্যাচ প্রস্তুতির সুযোগটা হারানো। ছেলেরা ভীষণ হতাশ। আফগানিস্তানের বিপক্ষে খেলার সুযোগ ছিল আমাদের সামনে। এমন সুযোগ বার বার আসে না। ওরা যেভাবে খেলে সেটা অন্যান্য দেশের তুলনায় ভিন্নরকম। এই ধরনের পরিস্থিতিতে খেলা হলে আসলে অনেক কিছু শিখতে পারা যায়।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম