আইসিসি লেভেল থ্রি কোচ আশরাফুল

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫২ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০৬

বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আইসিসি লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট পেয়েছেন। সোমবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দেন তিনি।

প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে এখনও অবসর না নেওয়া আশরাফুল তার নতুন অর্জন নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, রোমাঞ্চকর অনুভূতি নিয়ে জানাচ্ছি যে, আল্লাহর অশেষ রহমতে আমি আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল থ্রি কোচ হয়েছি।’

তার পোস্টে আরও লিখেছেন, ‘এই অর্জন ক্রিকেটের প্রতি আবেগ ও ধারাবাহিক উন্নতির প্রতি আমার অঙ্গীকারের প্রমাণ। আমি আমার দক্ষতা ভাগাভাগি করতে আগ্রহী এবং অন্যদেরকে তাদের সম্ভাবনা পূরণে অনুপ্রাণিত করতে চাই। ইনশাআল্লাহ আমি ক্রিকেটের উন্নতি ও বিকাশে আমার সর্বোচ্চ অবদান রাখতে চেষ্টা করবো।’

আশরাফুল গত বছরের মে মাসে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে আইসিসি লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেন। আজ সোমবার সেটার সার্টিফিকেট পেয়েছেন।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের আয়োজনে ২০১২ সালে ইংল্যান্ডে আইসিসি লেভেল টু কোচিং কোর্স শেষ করেছিলেন আশরাফুল।

/এফএইচএম/
সম্পর্কিত
চার বছর পর কেন আবার ভারতীয় দলে ভুবনেশ্বর?
গোল্ডেন ডাকে কোহলির পতন
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে নাসুম-মেহেদী
সর্বশেষ খবর
৬৪ বড় ভাইয়ের নিয়ন্ত্রণে ২০০ কিশোর গ্যাং, সেভেন স্টারে আলোচিত বগা
৬৪ বড় ভাইয়ের নিয়ন্ত্রণে ২০০ কিশোর গ্যাং, সেভেন স্টারে আলোচিত বগা
মেসির ১১০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য, মাঠের বাইরের আয়ই-বা কত?
মেসির ১১০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য, মাঠের বাইরের আয়ই-বা কত?
চাঁদা না পেয়ে মাছের খামারে ভাঙচুর ও বিষ প্রয়োগ, বিএনপি নেতা গ্রেফতার
চাঁদা না পেয়ে মাছের খামারে ভাঙচুর ও বিষ প্রয়োগ, বিএনপি নেতা গ্রেফতার
বিমানের জানালার কাচ গোলাকার হয় কেন?
বিমানের জানালার কাচ গোলাকার হয় কেন?
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ