সাকিব-তামিমের সামনে রেকর্ড গড়ার হাতছানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৬, ১৭:১৮আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৭:২১

সাকিব-তামিমের সামনে রেকর্ড গড়ার হাতছানি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামার আগে রেকর্ডের গড়ার হাতছানি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ড্যাশিং ওপেনার তামিম ইকবালের সামনে। ওমানের বিপক্ষে এই ম্যাচে মাত্র ২১ রান করতে পারলেই টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০০ রান ও ৫০ উইকেট শিকারীদের তালিকায় চলে যাবেন সাকিব। অন্যদিকে মাত্র ১১ রান করতে পারলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন তামিম।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন তামিম। প্রথম ম্যাচে ৮৩ রান করে অপরাজিত ছিলেন। পরিত্যক্ত দ্বিতীয় ম্যাচটিতে খেলেছেন ৪৭ রানের এক বিধ্বংসী ইনিংস। বৃষ্টির হুমকি এড়িয়ে শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ালে তামিম এই ম্যাচে রেকর্ডটি গড়তে পারেন। ম্যাচটিতে ১৩ রান করতে পারলে আরও একটি রেকর্ড গড়বেন তামিম। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে সর্বোচ্চ রান স্কোরারের রেকর্ড। বাছাইপর্বে তিন ম্যাচ শেষে বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে সবার ওপরে রয়েছেন আফগানিস্তানের ওপেনার মোহাম্মদ শাহজাদ। ডানহাতি এ ওপেনার ৪৭.৩৩ গড়ে ও ১৩৯.২১ স্ট্রাইক রেটে মোট ১৪২ রান করেছেন। এক ইনিংসে তার সর্বোচ্চ রান ৬১। অন্যদিকে শাহজাদের থেকে এক ম্যাচ কম খেলেছেন তামিম। তবে ১৫৪.৭৬ স্ট্রাইক রেটে মোট রান করেছেন ১৩০। গড় ১৩০!

টি-টোয়েন্টিতে ১০০০ রানের সঙ্গে ৫০ উইকেট শিকারের রেকর্ড কেবল শহীদ আফ্রিদির। সেই রেকর্ড এখন ভাগ বসানোর পালা সাকিবের। ওমানের বিপক্ষে এই ম্যাচে মাত্র ২১ রান করতে পারলেই আফ্রিদিকেও ছাড়িয়ে যাবেন সাকিব। ৫০ উইকেটের সঙ্গে ১০০০ রান করতে পাকিস্তানি অল রাউন্ডার খেলেছিলেন ৬৯টি ম্যাচ। সেখানে সাকিব এখন পর্যন্ত ৪৯ ম্যাচ খেলে ৯৭৯ রান সংগ্রহ করেছেন। আর উইকেট সংখ্যা ৫৭।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম