বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ

বাংলাদেশের প্রতি ভারতের শ্রদ্ধা আছে, তবে...

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৯

কোচ গৌতম গম্ভীরের লাল বলের মিশন শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে এই ফরম্যাটে তার অধীনে প্রথমবার স্বাগতিক ভারত মাঠে নামতে যাচ্ছে। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আসা বাংলাদেশ তাদের সমীহ ঠিকই পাচ্ছে। কিন্তু গম্ভীর সতর্ক করে দিয়েছেন এই বলে যে, তার দল কোনও সুযোগ দেবে না। খেলবে চ্যাম্পিয়নদের মতো।

নিজেদের দাপুটে মানসিকতা ধরে রাখার পক্ষে থাকলেও চেন্নাই টেস্টের আগে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে গম্ভীর বলেছেন, ‘বাংলাদেশের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু আমরা চ্যাম্পিয়ন দলের মতোই খেলবো।’

বাংলাদেশের বিপক্ষে খেলার কৌশলটা কেমন হবে, তার ইঙ্গিত দিয়েছেন গম্ভীর। তিনি বলেছেন, স্বাগতিকরা ইনটেন্ট ধরে রেখে জয়ের জন্যই খেলবে। বাংলাদেশের বিপক্ষে আত্মতুষ্টিতে ভোগার মতো কোনও জায়গাই তারা রাখবে না। বিশেষ করে যে দলটা সম্প্রতি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে এসেছে। তাই উইনিং স্টাইলকে মন্ত্র হিসেবে নিচ্ছেন ভারতীয় কোচ, ‘আসলে উইনিং স্টাইলটাই সেরা স্টাইল।’

একটা সময় শুধুমাত্র ব্যাটিং শক্তির ওপর নির্ভর করতো ভারত। যে কারণে ঐতিহ্যগতভাবে সেরা ব্যাটিং লাইনআপের জন্য স্বীকৃতি মিলতো। কিন্তু সেখান থেকে বোলিংয়ে মনোযোগ দিয়ে একটা ভারসাম্য তৈরি করতে পারায় জসপ্রীত বুমরা, মোহাম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাদের কৃতিত্ব দিয়েছেন গম্ভীর। তার মতে, এই বোলিং ইউনিটের কৃতিত্বেই ভারত এখন অপ্রতিরোধ্য একটি শক্তি, ‘ভারত একটা সময় ব্যাটিং নির্ভর দেশ ছিল। সেখান থেকে বুমরা, অশ্বিন, শামি ও জাদেজারা একে বোলারদের খেলাটাকে পরিণত করেছে।’ 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের