ও’রোর্কের ফাইফার, দুই ফিফটিতে শ্রীলঙ্কাকে নিউজিল্যান্ডের শক্ত জবাব

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩২

সকাল সকাল শ্রীলঙ্কার শেষ তিন উইকেট নিয়ে নিউজিল্যান্ড দারুণ শুরু করে। দ্বিতীয় দিনের খেলায় বাকি সময়ও তারা নিয়ন্ত্রণ ধরে রাখে। দুই ফিফটি এবং পঞ্চাশ ছাড়ানো চার জুটিতে শ্রীলঙ্কাকে শক্ত জবাব দিলো নিউজিল্যান্ড। গল টেস্টে চার উইকেটে তারা ২৫৫ রানে দিনের খেলা শেষ করেছে, প্রথম ইনিংসে তারা মাত্র ৫০ রানে পিছিয়ে।

ক্যারিয়ারের তৃতীয় টেস্টে দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন উইলিয়াম ও’রোর্কে। নিউজিল্যান্ডের পেসারের জোড়া আঘাতে দ্বিতীয় দিন মাত্র ৩ রানে শেষ তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। ৩০৫ রানে অলআউট তারা।

ও’রোর্কে ১৮.৫ ওভারে ৫৫ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। দুটি করে উইকেট পান এজাজ প্যাটেল ও গ্লেন ফিলিপস।

পাঁচ উইকেট নেন ও’রোর্কে

দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের ওপেনিং জুটিতে দারুণ শুরু এনে দেয়। ডেভন কনওয়ে (১৭) টম ল্যাথামের সঙ্গে ৬৩ রানের জুটি গড়ে ফিরে যান। তারপর টম ল্যাথাম ও কেন উইলিয়ামসন ৭৩ রান যোগ করেন। দুজনেই হাফ সেঞ্চুরি করেন।

১১১ বলে ৬ চারে ৭০ রানে থামেন ল্যাথাম বিদায় নেন। রাচিন রবীন্দ্রকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন উইলিয়ামসন। ১০৪ বলে ৫৫ রান করে থামেন তিনি। সাবেক অধিনায়কের পথ ধরে দ্রুত ফিরে যান রাচিনও (৩৯)।

তারপর নিউজিল্যান্ডকে ফের পথে ফেরান ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল। দুজনের ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছে ব্ল্যাক ক্যাপরা। ৪১ রানে মিচেল ও ১৮ রানে ব্লান্ডেল অপরাজিত আছেন।

২ উইকেট নিয়ে শ্রীলঙ্কার পক্ষে দিনের সেরা বোলার ধনঞ্জয়া ডি সিলভা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম