নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

শুধু নারীদের নিয়ে ম্যাচ অফিসিয়ালের প্যানেল

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪২

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল মাঠে থাকছে না কোনও পুরুষ। অনফিল্ড আম্পায়ার তো বটেই, ম্যাচ অফিসিয়াল প্যানেলের সবাই নারী।

মোট ১৩ জন ম্যাচ অফিসিয়ালকে নিযুক্ত করা হয়েছে আসন্ন বিশ্বকাপের জন্য। তাদের মধ্যে ১০ জন আম্পায়ার, তিন জন ম্যাচ রেফারি।

এই প্যানেলের সবচেয়ে অভিজ্ঞ ক্লেয়ার পোলোসাক। আগের চারটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দায়িত্বে ছিলেন তিনি। ইভেন্টে চতুর্থবার অংশ নিচ্ছেন কিম কটন ও জ্যাকলিন উইলিয়ামস। দুজনেরই ফাইনাল পরিচালনা করার অভিজ্ঞতা আছে।

আগের ফাইনালের টিভি আম্পায়ার সু রেডফার্নও চতুর্থবার এই টুর্নামেন্টে দায়িত্ব পেলেন। জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ দাম্বানেভানার টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হচ্ছে।

আইসিসি সিনিয়র ম্যানেজার- আম্পায়ার্স অ্যান্ড রেফারিস- শন ইজি বলেছেন, ‘আমাদের খেলায় মেয়েদের অগ্রগতিতে অবদান রাখতে পেরে আইসিসি গর্বিত। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুধু নারীদের নিয়ে ম্যাচ অফিসিয়ালদের লাইন আপ ঘোষণা করতে পারা চমৎকার। আমরা আশাবাদী এই ইভেন্টে তারা দারুণ কাজ করবে। তাদেরকে জানাই শুভ কামনা।’

আম্পায়ার: লরেন আগেনবাগ, কিম কটন, সারাহ দাম্বানেভাান, আনা হ্যারিস, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, ভৃন্দা রাঠি, সু রেডফার্ন, এলোয়াস শেরিডান, জ্যাকলিন উইলিয়ামস।

ম্যাচ রেফারি: শান্দ্রে ফ্রিজ, জিএস লক্ষ্মী, মিচেল পেরেইরা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম