ধর্মশালায় ‘বুম-বুম’ তামিমের সেঞ্চুরি

রবিউল ইসলাম, ধর্মশালা থেকে
১৩ মার্চ ২০১৬, ২১:৫৫আপডেট : ১৩ মার্চ ২০১৬, ২১:৫৭

ধর্মশালায় ‘বুম-বুম’ তামিমের সেঞ্চুরি টি-টোয়েন্টি ফরম্যাটের খুঁটি-নাটি এখনও বাংলাদেশ দলের পুরোপুরি না জানা হলেও তামিম ইকবাল খুব ভালো করেই জেনে গেছেন। প্রায় এক মাস আগেই তামিম নিজেই জানিয়েছিলেন এমন কথা। বারবার তিনি প্রমাণ রাখছেন টি-টোয়েন্টি ক্রিকেট তার মুখস্ত! যেমনটা আজ রবিবার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে করে দেখালেন। এদিন ওমানের বিপক্ষে ৬৩ বলে ১০৩ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ড্যাশিং ওপেনার।
ওমানের বিপক্ষে ‘অলিখিত ফাইনালে’ টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান হামিম। শুধু তাই নয় এই ফরম্যাটের ক্রিকেটে এটাই বাংলাদেশের পক্ষে প্রথম কোনও সেঞ্চুরি। এর আগে এই বাঁহাতি ওপেনার দুইবার ৮০'র ঘরে গিয়েও সেঞ্চুরির দেখা পাননি। তবে রবিবার তিনি আর ভুল করেননি।

বিলাল খানের বলে কভার ড্রাইভে চার মেরে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন তিনি। বাঁহাতি এই ওপেনার ৬১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। তামিম তার সেঞ্চুরি পেতে ১০ চার ছাড়াও ৫টি ছয়ের মার মেরেছেন।

CdcGE80WIAARmFX এই ইনিংসটি ছাড়াও গত বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে তামিম ৫৮ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় ম্যাচেও তার ব্যাট হাসে। আয়ারল্যান্ডের বিপক্ষে ২৬ বলে তিনি ৪৭ রান করেন।
এদিন টি-টোয়েন্টি ক্রিকেটে এদিন আরও একটি মাইলফলকে পৌঁছান তামিম। বাংলাদেশের হয়ে সবার আগে টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম