চাপে থাকা শান মাসুদ ইংল্যান্ডের বিপক্ষেও টেস্টে দায়িত্ব সামলাবেন 

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০

টেস্টে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর অধিনায়কত্ব নিয়ে চাপে ছিলেন শান মাসুদ। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে অবশ্য অধিনায়ক হিসেবে থাকছেন তিনি।  তাকে নিয়ে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাবর আজমের বদলে অধিনায়কত্ব পেলেও শান মাসুদের অধীনে পাঁচটি টেস্টে হেরেছে পাকিস্তান। দলটি আগে কখনও বাংলাদেশের কাছে টেস্ট হারেনি। কিন্তু তার অধীনে খেলতে নামার পর দুই টেস্টসহ মোট পাঁচটি টেস্টে পাকিস্তান হার দেখেছে। অস্ট্রেলিয়ার কাছেও হেরেছে ৩ ম্যাচের টেস্ট সিরিজ (৩-০)।

মূলত লাল বলের কোচ জেসন গিলেস্পে ধারাবাহিকতা ধরে রাখতে চেয়েছেন বলেই মাসুদ অধিনায়কত্ব ধরে রেখেছেন। আগামী মাসে মুলতানে প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে স্থান হয়েছেন বামহাতি স্পিনার নুমান আলীর। ফাস্ট বোলার খুররাম শাহজাদ সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়ায় তার জায়গায় এসেছেন নুমান। 

বাংলাদেশের বিপক্ষে খেলা মোহাম্মদ আলী ও অব্যবহৃত ব্যাটার কামরান গুলাম বাদ পড়েছেন। পিঠের চোটে বাংলাদেশ সিরিজ খেলতে না পারা অলরাউন্ডার আমের জামাল স্কোয়াডে অবশেষে ফিরেছেন। 

১৫ সদস্যের এই স্কোয়াড মূলত প্রথম টেস্টের জন্য। তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ৭ অক্টোবর মুলতানে। দ্বিতীয় টেস্টও একই শহরে ১৫ অক্টোবর। তৃতীয় ও শেষ টেস্ট ২৪ অক্টোবর রাওয়ালপিন্ডিতে। 

স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমের জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, মির হামজা, মুহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, নুমান আলী, সাইম আইয়ুব, সালমান আলী, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি। 

/এফআইআর/ 
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের