কানপুরে সমর্থকদের মারধরে নয়, ডিহাইড্রেশনে অসুস্থ টাইগার রবি

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৩

কানপুরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলো। ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বাংলাদেশি ভক্ত টাইগার রবি ভারতীয় সমর্থকদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। নিরাপত্তাকর্মীরা তাকে নিকটস্থ রিজেন্সি হাসপাতালে নিয়ে গেছে বলে গণমাধ্যমের খবর। যদিও কোনও ধরনের হামলা হওয়ার কথা অস্বীকার করেছেন পুলিশ। সন্ধ্যার দিকে রবি নিজেই জানান, কেউ তাকে মারেনি, অসুস্থ হয়ে গিয়েছিলেন।

<iframe width="1280" height="720" src="https://www.youtube.com/embed/22gW-z5JQLU" title="সাকিবের ভাগ্যে কী আছে । টক অব দ্য ডে" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>

শুক্রবার ম্যাচ চলাকালে হঠাৎ গ্যালারিতে হৈ-হুল্লোড় শোনা যায়। তারপর বাংলাদেশি ক্রিকেট ভক্ত টাইগার রবিকে দ্রুত হাসপাতালে নিতে দেখা যায়। ভারতীয় গণমাধ্যমের খবর, তিনি দাবি করেছিলেন, তার পিঠে ও তলপেটে আঘাত করা হয়েছে।

নিরাপত্তাকর্মীরা দ্রুত জরুরি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেন। কাঁপতে কাঁপতে রবি স্পোর্টস্টারকে বলেন, ‘তারা আমার পিঠে ও তলপেটে আঘাত করেছে, আমি নিশ্বাস নিতে পারছি না।’

সংবাদ সংস্থা পিটিআইয়ের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছেন রবি। কথাও বলতে কষ্ট হচ্ছিল তারা। হাত দিয়ে বোঝাতে চেষ্টা করছিলেন, তার পিঠ ও তলপেটে আঘাত করা হয়েছে। তার দাবি, ভারতীয় সমর্থকরা তাকে মেরেছেন।

স্পোর্টস্টার জানিয়েছে, ভেন্যুতে নিযুক্ত স্থানীয় পুলিশ হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা পুলিশ জানান, সি ব্লকের প্রবেশদ্বারে এক ভক্তকে দেখা যায়, নিশ্বাস নিতে ও কথা বলতে কষ্ট হচ্ছে। পুলিশ সূত্রের দাবি, সমর্থকদের সঙ্গে মারামারি নয়, পানিশূন্যতায় এই অবস্থা হয়েছে তার।

ইন্ডিয়ান এক্সপ্রেস-কে রবি বলেন, খেলা শুরুর পর থেকে তাকে গালাগালি করছিলেন ভারতের সমর্থকরা। নিজেকে নিরাপদ রাখতে বারান্দায় উঠেছিলেন, ‘একজন পুলিশ আমাকে ওই ব্লকের স্ট্যান্ডে না দাঁড়াতে বলেছিল। ভয় পেয়ে সেখানে ছিলাম। তারা সকাল থেকে আমাকে গালি দিচ্ছিল। অনেক বলিউড মুভি দেখেছি, তাই বুঝতে পারছিলাম গালিগুলো।’

এসব বক্তব্য-উদ্ধৃতিকে নিমিষে মিলিয়ে দেন রবি সন্ধ্যায়। ফেসবুক পেজে তিনি বলেন, ‘আমি অসুস্থ হওয়ার পর পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল।’ উত্তর প্রদেশ পুলিশের এসিপি কল্যাণপুর অভিষেক ভিডিও বার্তায় বলেছেন, ‘ডিহাইড্রেশনের কারণে তিনি পড়ে গিয়েছিলেন। পুলিশ ও মেডিক্যাল কর্মীরা দ্রুত তাকে সাহায্য করে হাসপাতালে নিয়ে যান। তিনি এখন অনেকটাই সুস্থ। মারামারি হওয়ার বিষয়টি একেবারে মিথ্যা। তাকে কোনও ভক্ত মারেনি।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক