কুশলের সেঞ্চুরি, কামিন্দুর ১৮২ রানে চালকের আসনে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১১

টেস্টে টানা অষ্টমবার পঞ্চাশ ছাড়ানোর বিশ্ব রেকর্ড গড়ে আগের দিন আলোচিত ছিলেন কামিন্দু মেন্ডিস। গল টেস্টে দ্বিতীয় দিনও নিউজিল্যান্ডের বিপক্ষে আলো কাড়লেন তিনি। ৭৫ বছরে দ্রুততম এক হাজার টেস্ট রানের কীর্তি গড়ে ডন ব্র্যাডম্যানের সঙ্গে ভাগ বসালেন শ্রীলঙ্কার ব্যাটার। তার সঙ্গে কুশল মেন্ডিসও শক্ত হাতে ব্যাট করেন। ­­­­৫ উইকেটে ৬০২ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।

দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমে ছন্নছাড়া নিউজিল্যান্ড। ১৯ রানে পড়েছে তাদের ২ উইকেট। দুই ওপেনারকে হারিয়ে ২২ রানে দিন শেষ করেছে সফরকারীরা। কেন উইলিয়ামসন ৬ রানে অপরাজিত আছেন, তাকে সঙ্গ দিতে নেমে রানের খাতা খোলেননি নাইটওয়াচম্যান এজাজ প্যাটেল। দুই দিনের খেলা শেষে চালকের আসনে স্বাগতিকরা।

৩ উইকেটে ৩০৬ রানে শ্রীলঙ্কা দিনের খেলা শুরু করেছিল। ৭৮ রানে অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কামিন্দু ৬১ রানে ক্রিজে নামেন। গ্লেন ফিলিপসের বলে ভাঙে ১০৭ রানের জুটি।  ৮৮ রানে উইলিয়াম ও’রোর্কের ক্যাচ হন ম্যাথুজ। প্রথম সেশনে ওই একটি উইকেট পড়ে।

কুশলের সেঞ্চুরি

লাঞ্চের পর ধনঞ্জয়া ডি সিলভা ৪৪ রানে ফিলিপসের শিকার হন। ৭৪ রানের জুটি ভেঙে যায়। ক্রিজে জুটি বাঁধেন কুশল ও কামিন্দু।

দুজনেই সেঞ্চুরির দেখা পান। ১৩ ইনিংসে পঞ্চম সেঞ্চুরি করেন কামিন্দু, কুশলের দশম।

লং অফ দিয়ে ছক্কা মেরে ১৭৮ রান করে হাজার রানের মাইলফলক ছোঁন কামিন্দু। ইনিংসের হিসাবে ব্র্যাডম্যানের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম হাজারি রানের কীর্তি গড়েন তিনি। ১২ ইনিংসে এই রেকর্ড গড়েছেন হার্বার্ট সুটক্লিফ ও এভারটন উইকিস।

কুশলের সঙ্গে ২০০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ইনিংস শেষ করেন কামিন্দু। ২৫০ বলে ১৬ চার ও ৪ ছয়ে ১৮২ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি ব্যাটার। ১০৬ রানে খেলছিলেন কুশল।

জবাব দিতে নেমে ইনিংসের পঞ্চম বলে টম ল্যাথামকে (২) ফেরান আসিথা ফার্নান্ডো। নবম ওভারে ডেভন কনওয়ে (৯) শিকার হন প্রবাথ জয়াসুরিয়ার।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী