ইনিংস ব্যবধানে নিউজিল্যান্ডকে হারানোর পথে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪২

টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার পর নিউজিল্যান্ড ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে কিছুটা প্রতিরোধ গড়েছে। কিন্তু ম্যাচ তাদের নাগালের বাইরে। আলোর স্বল্পতায় প্রায় দুই ঘণ্টা থাকতে তৃতীয় দিনের খেলা শেষ হয়, তখনও ৫ উইকেট হাতে রেখে ৩১৫ রানে পিছিয়ে কিউইরা। বলা চলে, ইনিংস ব্যবধানে নিউজিল্যান্ডকে হারানোর পথে শ্রীলঙ্কা।

গলে প্রথম দুই দিনের মতো আবারও আধিপত্য দেখালো শ্রীলঙ্কা। প্রবাথ জয়াসুরিয়া প্রথম ইনিংসে ৬ উইকেট নেন। অভিষিক্ত ডানহাতি অফস্পিনার নিশান পেইরিস নেন ৩ উইকেট। দুই স্পিনারে মতো ৮৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ২ উইকেটে ২২ রানে দিন শুরু করেছিল তারা।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৫ উইকেটে ৬০২ রানে ইনিংস ঘোষণা করে। সফরকারীরা ৫১৪ রানে পেছনে থেকে প্রথম ইনিংস শেষ করলে তাদের ফলো অনে পাঠায় স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ডাবল ফিগারে স্কোর করেছেন শুধু রাচিন রবীন্দ্র (১০), ড্যারিল মিচেল (১৩) ও মিচেল স্যান্টনার (২৯)।  

দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ষষ্ঠ বলে টম ল্যাথামকে (০) ফেরান পেইরিস। রানের খাতা না খুলে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙার পর ডেভন কনওয়েকে নিয়ে কেন উইলিয়ামসন ৯৭ রানের জুটিতে প্রতিরোধ গড়েন। কনওয়েকে ৬১ রানে ধনঞ্জয়া ডি সিলভা মাঠছাড়া করেন।

এরপর আর ২৪ রান যোগ হতে পঞ্চম উইকেট হারায় নিউজিল্যান্ড। উইলিয়ামসন করেন ৪৬ রান। ১২১ রানে তারা পাঁচ উইকেট হারানোর পর চা বিরতির আগে ও পরে টম ব্লান্ডেল ও গ্লেন ফিলিপসের জুটিতে কিউইরা ব্যাটিং ধস থামায়। দুজনের ৭৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ হয়েছে। ৫ উইকেটে ১৯৯ রান তাদের। ৪৭ রানে ব্লান্ডেল ও ৩২ রানে ফিলিপস অপরাজিত ছিলেন।

এই ইনিংসে সর্বোচ্চ ৩ উইকেট নেন পেইরিস।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম