মাশরাফি-তামিমের খুনসুটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট ধর্মশালা থেকে
১৪ মার্চ ২০১৬, ১০:৫২আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১১:০১

মাশরাফি-তামিমের খুনসুটি সংবাদ সম্মেলনে মাঝেমধ্যেই প্রায় সময়ই হাসিঠাট্টা করতে দেখা যায় টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। কখনও সতীর্থদের সঙ্গে কখনও সাংবাদিকদের সঙ্গে রসিকতায় মেতে ওঠেন তিনি। গতকাল ওমানের বিপক্ষে ম্যাচজয়ের পর তামিমকে নিয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন মাশরাফি।

সেখানে এক প্রশ্নের প্রেক্ষিতে তামিম বলেন, ‘আমি নিশ্চিত যে, আমি যখন ভালো খেলব, তখন আমাকে যেভাবে সমর্থন করবেন; ভবিষ্যতে খারাপ খেললেও সেভাবেই সমর্থন করবেন...।’ এই সময়ই তামিমের কথায় হস্তক্ষেপ করেন তিনি। তামিমের এই কথা শুনে মাশরাফি সঙ্গে সঙ্গেই তামিমকে বলেন, ‘ভবিষ্যতে তুই খারাপ খেলবি?’ অধিনায়কের এমন দুষ্টামিতে হেসে ওঠেন তামিমও।

ভবিষ্যতে কেমন খেলবেন সেটা দূরের ব্যাপার। কিন্তু বর্তমানে তামিম যে ফর্মে রয়েছেন তাতে অধিনায়ক মাশরাফি বেশ হালকা মেজাজে থাকতেই পারেন। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে শুরু করেছিলেন ৫৮ বলে ৮৩ রানের ঝলমলে ইনিংস দিয়ে। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হয়ে উঠেছিলেন আরও বিধ্বংসী। সেবার করেছিলেন ২৬ বলে ৪৭ রান। বাছাইপর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে তামিম নিজেকে নিয়ে গেলেন আরও ওপরে। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে পূর্ণ করলেন টি-টোয়েন্টি শতক।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম