সাকিবকে কোহলির ব্যাট উপহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৪, ১৭:৪৩আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৩:৪৫

দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সাকিব আল হাসান। কিন্তু পরিস্থিতি বিবেচনায় ধারণা করা হচ্ছে, কানপুরে ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলে ফেললেন তিনি। দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে আকাঙ্ক্ষিত বিদায় নিতে পারবেন কিনা- সেই প্রশ্নে অনেক যদি, কিন্তু আছে। তবে বিদেশের মাটিতে নিশ্চিতভাবেই শেষবার সাদা পোশাক খুলে রেখে দিচ্ছেন। আর এই বিশেষ ম্যাচে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকে ব্যাট উপহার পেলেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার।

কানপুর টেস্টে ব্যাট হাতে দুই ইনিংসে ব্যর্থ হয়েছেন সাকিব। বল হাতে প্রথম ইনিংসে দুর্দান্ত ছিলেন, নিয়েছেন চারটি উইকেট। যার মধ্যে ছিল কোহলির উইকেটও। দুর্দান্ত এক ডেলিভারিতে ভারতীয় ব্যাটারকে বোল্ড করেন বাঁহাতি এই স্পিনার। ৫ দিনের টেস্টের আড়াই দিন বৃষ্টিতে ভেসে গেলেও ম্যাচের ফল বের করে নিয়েছে ভারত। 

বিদেশের মাটিতে শেষ টেস্টে ৭ উইকেটে হারলেও ফুরফুরে মেজাজেই ছিলেন সাকিব। ম্যাচ শেষে তাকে ব্যাট উপহার দেন কোহলি। এমআরএফ কোম্পানির ব্যাট নিজ হাতে সাকিবকে তুলে দেন তিনি। বিদায়ী উপহার দেওয়ার সময় বাঁহাতি অলরাউন্ডারকে জড়িয়ে ধরেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার।

২০০৭ সালে সাকিবের টেস্ট অভিষেক হলেও কোহলি চার বছর পর সাদা পোশাকে প্রথম ম্যাচ খেলেন। টেস্টে পরে এসেও বাংলাদেশি ব্যাটারের চেয়ে বেশি টেস্ট খেলে ফেলেছেন তিনি। মঙ্গলবার ম্যাচ শেষে সাকিবকে শ্রদ্ধা দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে পারস্পরিক সম্প্রীতি ও সম্মানকে তুলে ধরলেন কোহলি। 

এরপর সাকিবকে সম্মাননা স্মারক উপহার দেন কানপুরে যাওয়া বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকরা।  

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম