অধিনায়কত্ব ছাড়লেন বাবর

স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০২৪, ১০:৫৬আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১০:৫৬

পাকিস্তানের নেতৃত্বে যে একটা পরিবর্তন হবে তার একটা আগাম গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত সেটা নিশ্চিত হলো বাবরের আনুষ্ঠানিক সিদ্ধান্তে। সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বাবর আজম। শুধু খেলার দিকে মনোযোগ দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে প্ল্যাটফর্ম এক্সে নিশ্চিত করেছেন তিনি। 

গত মে মাসে নতুন করে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া বাবর মঙ্গলবার রাতে টুইট করে জানান, ‘পাকিস্তান দল থেকে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।এই দলকে নেতৃত্ব দেওয়াটা আমার জন্য ছিল সম্মানের। কিন্তু সরে দাঁড়িয়ে খেলায় মনোযোগ দিতে আমার জন্য এটাই উপযুক্ত সময়।’

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের মাত্র এক সপ্তাহ পূর্বে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন বাবর। যা শুরু হবে ৭ অক্টোবর। সেই দলে আছেন তিনি। শান মাসুদ এই দলের অধিনায়ক। পরের মাসে আবার অস্ট্রেলিয়াতেই সংক্ষিপ্ত ফরম্যাটের সফর আছে। সেখানে বাবর আজমের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এখন নতুন অধিনায়ক খুঁজে নিতে হবে। 

নেতৃত্ব যে বাড়তি চাপ তৈরি করছে সেটা গোপন করেননি বাবর। নিজের ব্যাখ্যায় আরও লিখেছেন, ‘অধিনায়কত্ব সব সময়ই মূল্যবান অভিজ্ঞতা। কিন্তু এটা বাড়তি ওয়ার্কলোড তৈরি করে। আমি নিজের পারফরম্যান্সকে প্রাধান্য দিতে চাই। নিজের ব্যাটিং উপভোগ করতে চাই এবং পরিবারের সঙ্গেও ভালো মতো সময় কাটাতে চাই। যা আমাকে আনন্দ দেয়।’

ভারতের ওয়ানডে বিশ্বকাপে দলের ভরাডুবির পর গত নভেম্বরে তিন ফরম্যাটের অধিনায়কত্ব হারান বাবর। বোর্ডের নেতৃত্বে পরিবর্তনের হাওয়া লাগলে তখন আবার বাবরকে শাহীন আফ্রিদির বদলে সাদা বলের ক্রিকেটের অধিনায়ক করা হয়েছিল।  

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম