রিকেলটন-স্টাবসের জুটিকেও ছাড়াতে পারলো না আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২৪, ০১:১২আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০১:১৯

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হারের পর ওয়ানডেতে শক্তি দেখালো দক্ষিণ আফ্রিকা। টপ অর্ডার ভেঙে পড়ার পর রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবস ১৫২ রানের জুটি গড়েন। দুজনের একসঙ্গে তোলা রানই করতে পারলো না আয়ারল্যান্ড। ৯ উইকেটে ২৭১ রান করা প্রোটিয়াদের জবাব দিতে নেমে ১৩২ রানে অলআউট তারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আইরিশদের ১৩৯ রানে হারিয়ে শুভ সূচনা হলো দক্ষিণ আফ্রিকার।  

মার্ক অ্যাডায়ারের আঘাতে পাওয়ার প্লেতেই দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ভেঙে পড়ে। ৩৯ রানে তিন উইকেট হারায় তারা, যার দুটি নেন এই প্রোটিয়া পেসার।

এই ধাক্কা দারুণভাবে কাটিয়ে ওঠে প্রোটিয়ারা। রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবস চতুর্থ উইকেটে শক্ত জুটি গড়েন। ৩৫তম ওভারে দলীয় ১৯১ রানে রিকেলটন ৯ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। ১০২ বলে ৭ চার ও ৩ ছয়ে ৯১ রান করেন এই ওপেনার।

পরের ওভারে স্টাবসও প্যাভিলিয়নের পথ ধরেন। ৮৬ বলে ২ চার ও ৪ ছয়ে ৮৯ রান করেন তিনি।

এরপর দক্ষিণ আফ্রিকা নিয়মিত বিরতিতে উইকেট হারালেও বিয়র্ন ফোরটুইন (২৮) ও লুঙ্গি এনগিডি (২০) ব্যাট হাতে স্কোর আড়াইশ পার করেন। ৯ উইকেটে ২৭১ রান করে দক্ষিণ আফ্রিকা। এছাড়া 

আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নেন অ্যাডায়ার। তিনটি পান ক্রেইগ ইয়াং। 

লক্ষ্যে নেমে লিজাড উইলিয়ামসের বোলিং তোপে পড়ে আয়ারল্যান্ড। ৩২তম ওভারের এক বল বাকি থাকতে অলআউ হয় তারা। সর্বোচ্চ ২১ রান করেন জর্জ ডকরেল। এছাড়া ২০ রান আসে কুর্টিস ক্যাম্ফার ও এন্ডি বালবির্নির ব্যাট থেকে।

উইলিয়ামস সর্বোচ্চ চার উইকেট নেন। দুটি পান লুঙ্গি এনগিডি ও ফোরটুইন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম