মায়ামিকে সাপোর্টার্স শিল্ড জিতিয়ে পরের লক্ষ্য নিয়ে ভাবছেন মেসি

  স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২৪, ১১:৫৮আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১১:৫৮

মেজর লিগ সকারে মৌসুমের প্রথম সাফল্য অর্জন করেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির জোড়ায় ডিফেন্ডিং মেজর লিগ সকার চ্যাম্পিয়ন কলম্বাস ক্র্রুকে ৩-২ গোলে হারিয়ে প্রথমবার সাপোর্টার্স শিল্ড জিতেছে তারা। 

মেসি ৪৫ মিনিটের আগ পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। অবশেষে ৪৫ মিনিটেই পান সাফল্য। লং বল পেয়ে বুক দিয়ে নামিয়ে জালে পাঠিয়েছেন। মিনিট বাদে স্কোর ২-০ করতেও সময় নেননি।

বিরতির পর অবশ্য ২০ সেকেন্ড বাদে একটি গোল শোধ দেয় কলম্বাস। স্কোর করেন ডিয়েগো রসি। এর দুই মিনিট বাদেই স্কোর ৩-১ করে মায়ামিকে আরও এগিয়ে দিয়েছিলেন লুইস সুয়ারেজ। তার পর কলম্বাস ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে ৬১ মিনিটে স্কোর ৩-২ করে। কিন্তু মুহূর্ত পরে আবার ছন্দ হারায় তারা। ৬৩ মিনিটে রুডি কামাচো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে কলম্বাস দশ জনের দলে পরিণত হয়।  তার পরেও ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ তারা পেয়েছিল। মায়ামির খেলোয়াড় ইয়ান ফ্রেই হ্যান্ডবল করলে ভার রিভিউর পর কলম্বাস পেনাল্টি পেয়েছিল। দুর্ভাগ্য দলটির কলম্বিয়ান হার্নান্দেসের দুর্বল পেনাল্টি ডাইভ করে সেভ করে তাদের এক পয়েন্ট পাওয়া থেকে বঞ্চিত করেন ড্রেক ক্যালেন্ডার।

জোড়া গোলে দলকে ক্লাব ইতিহাসের প্রথম সাপোর্টাস শিল্ড জিতিয়ে মেসি নিজেও সন্তুষ্ট। অ্যাপল টিভিকে বলেছেন, ‘আমি ভীষণ আনন্দিত। কারণ আমরা সফল হতে পেরেছি। বছরের শুরুতে জানতাম লড়াইয়ের জন্য এই দলটাই সঠিক। তাই শুরুতে আক্রমণে গিয়েছি। আমি আরও সন্তুষ্ট এই ভেবে যে বছরের প্রথম লক্ষ্য অর্জনে সফল হয়েছি। এখন পরের লক্ষ্য নিয়ে ভাবছি।’

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী