ইংলিশদের বিপক্ষে জয়ে চোখ বাংলাদেশের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৪, ১১:৩৩আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১১:৩৩

১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে হারের বৃত্তও ভাঙা গেছে। জয়ের সেই সুখস্মৃতি নিয়ে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। যা সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন।

কাগজে-কলমে ইংল্যান্ড শক্তিশালী দল। তার মধ্যে বাংলাদেশের অতীত পরিসংখ্যানও সুখকর নয়। এর আগে ২০১৪, ২০১৬ ও ২০১৮- তিন বিশ্বকাপেই ইংলিশদের বিপক্ষে বাংলাদেশ পাত্তা পায়নি। যদিও ইংল্যান্ডকে শক্ত প্রতিপক্ষ মেনে তাদের বিপক্ষে লড়তে প্রস্তুত লাল-সবুজরা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম। ইংলিশদের বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেছেন, ‘আমরা আসরে দ্বিতীয় জয়ের দিকে তাকিয়ে আছি। জেতার জন্যই মাঠে নামবো। প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে নিয়ে আমাদের আলাদা করে বিশেষ কোনও পরিকল্পনা নেই। আমরা নিজেদের শক্তি অনুযায়ী করা পরিকল্পনা মাঠে বাস্তবে রূপ দিতে চাই।’

ইংল্যান্ডের সঙ্গে পুরোনো পরিসংখ্যান মনে করিয়ে দিতেই জাহানারা আরও বলেছেন, ‘সবাই ভাবছে ইংল্যান্ড বিশেষ কিছু করবে। কিন্তু বিষয়টা হচ্ছে, নির্দিষ্ট একটা দিন আপনারও দিন। যদি সেই ম্যাচে ভালো করতে পারেন তাহলে কেউ জানে না কী ধরনের ফলাফল হতে পারে। আমাদের শুরুটা ভালো হয়েছে এবং ইংল্যান্ডের বিপক্ষে ভালো করতে প্রত্যয়ী। এবারের বিশ্বকাপে দ্বিতীয় জয়ের জন্য মুখিয়ে আছি।’ 

ইংল্যান্ডের বিপক্ষে ইতিবাচক থাকার কারণ উল্লেখ করে জাহানারা বলেছেন, ‘ইংল্যান্ডের সঙ্গে প্রত্যেক বিশ্বকাপেই আমরা খেলি। যখন আপনি অপরিচিত কোন প্রতিপক্ষের সঙ্গে খেলবেন তখন এটা আসলেই কঠিন। অনেক সময় এটা ভিডিও বিশ্লেষণের মাধ্যমে সম্ভব হয় না এবং স্ট্র্যাটেজিগুলো বাস্তবায়ন করা কঠিন হয়ে যায়। তারপর বলবো আমাদের ভালো একটা মোমেন্টাম আছে, প্রথম ম্যাচে ভালো একটা জয় পেয়েছি। সেই মোমেন্টাম থেকে যে মোটিভেশন পেয়েছি এবং আমাদের যে এনার্জি আছে, চেষ্টা করবো সবগুলো নিয়ে সামনে এগোনোর জন্য। অবশ্যই, আমরা জেতার জন্য খেলবো। বাকিটা আল্লাহ ভরসা।’

শারজার গরম আবহাওয়ায় বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে কিনা জানতে চাইলে জাহানারা জানান, ‘শুধুমাত্র আবহাওয়া দিয়ে ইংল্যান্ডকে বিবেচনা করাটা উপযুক্ত হবে না। এখানে সবাই পেশাদার। আমরা একটি প্রপার গেমের দিকে তাকিয়ে আছি। আপনি যদি ইংল্যান্ডকে হারাতে চান তাহলে কোনও নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা করলে হবে না, সবাইকে নিয়েই ভাবতে হবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী