সাকিবের বিপিএল ভাগ্যও ঝুলে আছে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৪, ২০:০৪আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ২০:০৪

আগামী ১৪ অক্টোবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরের আসরের প্লেয়ার্স ড্রাফট হবে। এর আগে সাতটি দলের ফ্র্যাঞ্চাইজিকে জমা দিতে হবে রিটেইন এবং ডিরেক্ট সাইনিং করা ক্রিকেটারদের তালিকা। সংশয় উঠেছে গত আসরে রংপুর রাইডার্সের জার্সি পরা সাকিব আল হাসান বিপিএল খেলতে পারবেন কিনা। কেন না তার দেশে ফেরা নিয়ে যথেষ্ট শঙ্কা আছে। এই অবস্থায় রংপুরও নিশ্চিত করতে পারছে না, তারা সাকিবকে রিটেইন করতে পারবে কিনা।

গত আসরে সাকিবের পারফরম্যান্স ভালো না থাকলেও দেশের ক্রিকেটের সেরা তারকার ব্যাপারে আগ্রহী রংপুর। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তার দেশে আসা এবং বিপিএল খেলতে পারার নিশ্চয়তা কেউই দিতে পারছে না। রংপুর তাকিয়ে আছে দক্ষিণ আফ্রিকা সিরিজের দিকে। সাকিব জানিয়েছেন, দেশে ফেরার এবং দেশ ছাড়ার নিশ্চয়তা পেলে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শেষ টেস্টটি খেলতে চান। এই বিষয়টিও ঝুলে আছে। তবে শেষ পর্যন্ত যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলতে দেশে ফেরেন সাকিব, তাহলে হয়তো বিপিএলও খেলবেন তিনি।

সাকিব ইস্যুতে দলটির টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম শনিবার মিরপুরে বলেছেন, ‘সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার, এটা নিয়ে কোনও সন্দেহ নেই। সন্দেহ আছে তাকে পাওয়া নিয়ে। এটা আমার হাতে নেই, সেটা নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে আসেন কি না। এখানে আসলে বুঝতে পারবো হয়তো পরে বিপিএলও খেলতে আসবেন। উনার অবস্থার ওপর নির্ভর করবে, তাকে রাখতে পারবো নাকি না।’

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সাকিবের দেশে আসা কতটা নিরাপদ, সেটা নিয়ে প্রশ্ন সবারই। কারণ তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। জরিমানা গুনেছেন অর্থ জালিয়াতিতেও। সব মিলিয়ে পরিস্থিতি তার অনুকূলে নেই একদমই। তারপরও রংপুর সাকিবকে পাওয়ার আশা করছে, ‘আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সাকিবকে ক্রিকেটার হিসেবে চিনি। রাজনীতিবিদ হিসেবে চিনি না বা ব্যক্তিগত জীবনে কী করেন বা কী ব্যবসা করেন এটা আমার আইডিয়া নেই। ব্যক্তিগতভাবে ক্রিকেটার সাকিবের যদি কোনও খুঁত দেখতে চাই, এটা সম্ভব না।’

তানিম আরও বলেছেন, ‘ক্রিকেটের ম্যানেজমেন্ট বলেন, ফ্যান বলেন আমি নিশ্চিত বাংলাদেশের প্রতিটি মানুষ চায়, সাকিব বিপিএল খেলুক। এটা আমরাও চাই। আমাদের ফ্র্যাঞ্চাইজি হোক, অন্য ফ্র্যাঞ্চাইজি হোক, বিপিএলের জন্য হোক, বাংলাদেশের জন্য হোক; সাকিব আল হাসান সবসময় সম্পদ।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম