সাকিবহীন টি-টোয়েন্টি যুগে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৪, ১০:২৫আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১০:২৫

পাকিস্তান সফরে দুই টেস্ট জিতে ইতিহাস গড়া বাংলাদেশ ভারতের বিপক্ষে দেখেছে হোয়াইটওয়াশ। হঠাৎ ছন্দ পতনে স্বাভাবিকভাবেই ব্যাকফুটে নাজমুল হোসেন শান্তর দল। ফরম্যাট বদলে রবিবার থেকে শুরু হচ্ছে একই দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট সিরিজের দুঃস্মৃতি পেছনে ফেলে নতুন লক্ষ্য নিয়ে আজ (রবিবার) ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। মধ্যপ্রদেশের শহর গোয়ালিয়রের শ্রীমাণ মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। যা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

ভারতের বিপক্ষে এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ দল টি-টোয়েন্টিতে সাকিববিহীন যুগে প্রবেশ করতে যাচ্ছে। কানপুর টেস্টের আগেই বিশ্বসেরা অলরাউন্ডার সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সাকিব জানিয়েছেন, বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচটি তার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। 

এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ১৭৬টি ম্যাচ। সাকিব খেলেছেন ১২৯টি। অল্পকিছু ম্যাচ যেগুলো খেলা হয়নি, সেসব ইনজুরি নয়তো ছুটি নেওয়ার কারণে। এবারতো শেষই বলে দিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। তাই বলে বাংলাদেশকে ভাবনায় পড়তে হবে এমন নয়। সাকিব ছাড়া ম্যাচ জেতার ইতিহাস আছে বাংলাদেশর। তবু ভারতের মতো শক্ত প্রতিপক্ষের কাছে সাকিববিহীন বাংলাদেশ কেমন করে সেটাই দেখার!

এদিকে, দীর্ঘ ১৪ বছর পর গোয়ালিয়রে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। তবে সংস্কারের পরই শ্রীমাণ মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। এর আগে ২০১০ সালে সর্বশেষ এখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিল ভারত। যেখানে প্রথম কোনও পুরুষ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। বাংলাদেশ ও ভারতের ম্যাচের আগে এই স্টেডিয়াম নিয়ে আলোচনাও চলছে। টি-টোয়েন্টি ক্রিকেটে সাধারণত যেমন পিচ দেখা যায়, দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট না চলা এই মাঠের পিচ কি তেমন বানানো সম্ভব? পিচ নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমপিসিএ) এক কর্মকর্তা জানিয়েছেন, ‘জুন মাসে এখানে ১২টি (টি-টোয়েন্টি) ম্যাচ হয়েছিল, চার ইনিংসে ২০০–এর বেশি রান ওঠে। তবে গড় রান কম হয়েছিল, কারণ তিন-চারটি ম্যাচে বৃষ্টির কারণে বিঘ্ন ঘটে। এই পিচ ব্যাটারদের সহায়তা দেয় এবং রবিবারও সেটি বদলাবে না।’

সহকারী কোচ নিক পোথাসের সঙ্গে তাওহীদ ‍হৃদয়। বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা তাওহীদ হৃদয় বলেছেন, ‘আমরা জানি এখানে ঘরোয়া লিগে দুইশর ওপর রান হয়েছে। তবে ঘরোয়া ম্যাচ আর আন্তর্জাতিক ম্যাচ এক নয়। আমার মনে হয়েছে, পাশের উইকেটে খেলে বোঝা গেছে যে এখনকার উইকেট কিছুটা স্লো। আমরা ম্যাচের উইকেটের চরিত্র অনুযায়ী মানিয়ে নেওয়ার চেষ্টা করবো এবং দলীয় পরিকল্পনা অনুযায়ী খেলবো।’

পিচ যেমনই হোক, বাংলাদেশ দল ভারতের বিপক্ষে জিততে মরিয়া। যদিও পরিসংখ্যান পিছিয়ে দিচ্ছে। ২০১৯ সালের সর্বশেষ সফরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ভারতকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ১৪ টি-টোয়েন্টি খেলে ওই একটি ম্যাচেই জিতেছিল লাল-সবুজরা। পুরোনো ইতিহাস মনে করিয়ে দিতেই তাওহীদ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আগে কী হয়েছে, তা নিয়ে ভাবছি না। ধামাকা বা এরকম কিছু মাথায় নেই সত্য কথা। অবশ্যই আমরা ইন্টেন্ট নিয়ে খেলবো। আমাদের চেষ্টা থাকবে যাতে সিরিজটা জিততে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি। আমরা ওইরকম চিন্তা-ভাবনা করছি না। ম্যাচ কীভাবে ভালো করা যায় সেটা চিন্তা করছি। এখানে ভালো ক্রিকেট খেলতে চাই- এটাই আমাদের মূল লক্ষ্য।’

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে হুট করেই টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাকিব আল হাসান। ফলে তাকে ছাড়া ভারতের বিপক্ষে বাংলাদেশকে মাঠে নামতে হচ্ছে। সাকিব না থাকায় একাদশ সাজানো বেশ কঠিন হয়ে পড়বে। তবে সাকিবের বদলে ১৪ মাস পর টি-টোয়েন্টিতে ফিরতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সম্ভবত সাকিবের জায়গাতেই তিনি ব্যাটিং করবেন। যেহেতু গোয়ালিয়র উইকেট ব্যাটিং বান্ধব, পাশাপাশি এখানে পেসারদের দাপট থাকে, ওই কারণে একাদশে তিনজন পেসারকে দেখা যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। 

তবে রবিবার ভারত-বাংলাদেশ ম্যাচ ছাপিয়ে আরও একটি বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশে গত আগস্টে আওয়ামী লীগ সরকার উৎখাত–পরবর্তী ঘটনায় হিন্দুদের ওপর হামলা–নির্যাতনের অভিযোগ এনে রবিবার ম্যাচটি বাতিলের দাবি তুলেছে ভারতের কট্টরপন্থী কিছু সংগঠন। এমনকি ম্যাচ আয়োজন বন্ধ করতে হিন্দু মহাসভা ‘গোয়ালিয়র বন্ধ’–এর ডাকও দিয়েছে। তবে বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে পুরো শহরে নিরাপত্তা জোড়দার করেছে স্থানীয় আইন শৃঙ্খলাবাহিনী। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম