গোয়ালিয়রে ব্যাটিং ব্যর্থতায় হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২৪, ১৯:০১আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ২২:৫৭

ভারত: ১১.৫ ওভারে ১৩২/৩ (হার্দিক ৩৯*, নিতিশ ১৬*, স্যামসন ২৯, সূর্যকুমার ২৯, অভিষেক ১৬)

বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১২৭/১০ (মিরাজ ৩৫*, মোস্তাফিজ ১, শরিফুল ০, তাসকিন ১২, রিশাদ ১১, শান্ত ২৭, জাকের ৮, মাহমুদউল্লাহ ১, হৃদয় ১২, ইমন ৮, লিটন ৪)

ফল: ভারত ৭ উইকেটে জয়ী।

রোহিত শর্মা-বিরাট কোহলি নেই। আইপিএল খেলে টি-টোয়েন্টিতে সিদ্ধহস্ত ভারতের তরুণ দলটিই বাংলাদেশকে উড়িয়ে দিলো প্রথম ম্যাচে। গোয়ালিয়রে ব্যাটিং ব্যর্থতায় নাজমুল হোসেন শান্তর দল ৭ উইকেটে হারলো। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ভারত।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্ত্তীর দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ মাত্র ১২৭ রানে অলআউট হয়। কেবল শান্ত ও মেহেদী হাসান মিরাজ কিছুটা উজ্জ্বল ভূমিকা রাখেন। ছোট লক্ষ্যে নেমে ভারত সময়ক্ষেপণ করেনি। সূর্যকুমার যাদব ও সাঞ্জু স্যামসনের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের ভিত তৈরি হয়ে যায়। দুজনেই সমান ২৯ রান করে আউট হন। চতুর্থ উইকেটে অভিষিক্ত নিতিশ কুমার রেড্ডিকে নিয়ে ৫২ রানের ঝড়ো জুটি গড়েন হার্দিক পান্ডিয়া। মাত্র ১৬ বলে ৫ চার ও ২ ছয়ে ৩৯ রানে অপরাজিত থেকে তিনি দলকে জেতান ১২ ওভারের মধ্যে। নিতিশ ১৬ রানে অপরাজিত ছিলেন। ১১.৫ ওভারে ৩ উইকেটে ১৩২ রান করে স্বাগতিকরা।

চার ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন আর্শদীপ। দিল্লিতে আগামী বুধবার হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

স্যামসনকে ফেরালেন মিরাজ

সাঞ্জু স্যামসনের দারুণ ইনিংসের সমাপ্তি টানলেন মেহেদী হাসান মিরাজ। ডিপ মিড উইকেটে রিশাদ হোসেনের ক্যাচ হন ভারতীয় ওপেনার। ১৯ বলে ৬ চারে ২৯ রান করেন স্যামসন। অষ্টম ওভারে দলগত ৮০ রানে ৩ উইকেট হারালো ভারত।

সূর্যের ঝড় থামালেন মোস্তাফিজ

অবশেষে সূর্যকুমার যাদবকে থামালেন মোস্তাফিজুর রহমান। ১৪ বলে ২ চার ও ৩ ছয়ে ২৯ রান করে ভারতের অধিনায়ক জাকের আলীর ক্যাচ হন। সাঞ্জু স্যামসনের সঙ্গে ২১ বলে ৪০ রানের জুটি গড়েন তিনি।ষষ্ঠ ওভারে ৬৫ রানে ২ উইকেট হারালো ভারত। পাওয়ার প্লেতে তাদের সংগ্রহ ২ উইকেটে ৭১ রান।

সূর্য-স্যামসনের ব্যাটিং তাণ্ডব

চার-ছক্কা বৃষ্টিতে পাঁচ ওভারেই ভারত ৫৮ রান তুলে ফেলেছে। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানদের পাত্তা দিচ্ছেন না সূর্যকুমার যাদব ও সাঞ্জু স্যামসন।

হৃদয়ের দুর্দান্ত থ্রোতে রান আউট অভিষেক

প্রথম ওভারে সাঞ্জু স্যামসন দুটি চার মারেন। পরের ওভারে অভিষেক শর্মা প্রথম চার বলে একটি ছয় ও দুটি চার হাঁকান। মাত্র ১১ বলে ২৫ রান তুলে ভারত দারুণ শুরু করে। দ্বিতীয় ওভারের শেষ বলে তাওহীদ হৃদয়ের দুর্দান্ত থ্রোতে রান আউট হন অভিষেক। স্যামসন মিডউইকেটে শট খেলেন, ততক্ষণে সিঙ্গেলের জন্য বেরিয়ে যান অভিষেক। বল হাতে নিয়েই ডিরেক্ট হিট করেন হৃদয়। ৭ বলে ১৬ রানে বিদায় নেন ভারতীয় ওপেনার। ২৫ রানে ভাঙে উদ্বোধনী জুটি।

১২৭ রানে অলআউট বাংলাদেশ

প্রথম দুই ওভারে উইকেট নেওয়া আর্শদীপ সিংয়ের বলেই শেষ হলো বাংলাদেশের ইনিংস। মাত্র ১২৭ রান করে অলআউট হয়েছে সফরকারীরা। শেষ ব্যাটার মোস্তাফিজুর রহমানকে বোল্ড করে ভারতের ডানহাতি পেসার তিন উইকেট নেন। মাঝে বরুণ চক্রবর্ত্তী দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে চেপে ধরেছিলেন। মেহেদী হাসান মিরাজ ৩৫ রান করে অপরাজিত ছিলেন, এটাই প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা ব্যক্তিগত পারফরম্যান্স। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ২৭ রান।

শান্ত ও মিরাজের পাশাপাশি রিশাদ হোসেন (১১) চার-ছ্ক্কায় গ্যালারিতে কিছুটা আলোড়ন তুলেছিলেন। তবে ইনিংস লম্বা করতে পারেননি তিনি। এছাড়া তাসকিন (১২) কেবল দুই অঙ্কের ঘরে রান করেন।

আর্শদীপের মতো বরুণও নেন তিনটি উইকেট।

রান আউট তাসকিন, বোল্ড শরিফুল

মেহেদী হাসান মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন তাসকিন আহমেদ। ১৮তম ওভারের দ্বিতীয় বলে মিরাজ ডাবল নিতে চাইলে বেশ দেরিতে নন স্ট্রাইকিং প্রান্তে দৌড় দেন তিনি। ততক্ষণে আর্শদীপ সিংয়ের থ্রো থেকে হার্দিক পান্ডিয়া ভেঙে দেন স্টাম্প। ১২ রান করেন তাসকিন। ১১৬ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। তিন বল পর হার্দিক বোল্ড করেন শরিফুল ইসলামকে। ১১৭ রানে নবম উইকেট নেই তাদের। চার বলের মধ্যে দুই উইকেট হারালো সফরকারীরা।

তাসকিনের বাউন্ডারিতে একশ পার করলো বাংলাদেশ

১৫তম ওভারের শেষ বলে তাসকিন আহমেদ ওয়াশিংটন সুন্দরকে চার মারলেন। তাতে বাংলাদেশের স্কোর একশ ছাড়ালো।

আগ্রাসী ব্যাটিংয়ের পর আউট রিশাদ

মাঠে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন রিশাদ হোসেন। ১৩তম ওভারে একটি করে চার ও ছয় মারেন তিনি। ওই ওভারে আসে ১৫ রান। পরের ওভারে হার্দিক পান্ডিয়াকে ক্যাচ দেন তিনি। ৫ বলে ১১ রান করেন রিশাদ। বরুণ চক্রবর্ত্তীর তৃতীয় শিকার হয়ে তিনি মাঠ ছাড়েন। ৯৩ রানে ৭ উইকেট নেই বাংলাদেশের।

ওয়াশিংটনকে ফিরতি ক্যাচ দিলেন শান্ত

নিচু হয়ে আসা স্লো বল বোলার ওয়াশিংটন সুন্দরের হাতেই তুলে দিলেন নাজমুল হোসেন শান্ত। ২৭ রানে শেষ হলো তার ইনিংস। দলীয় ৭৫ রানে বাংলাদেশের অধিনায়ক ষষ্ঠ ব্যাটার হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। 

বরুণের বলে বোল্ড জাকের

নিতিশ কুমারকে ছক্কা মারার দুই বল পর বোল্ড হলেন জাকের আলী। দশম ওভারের দ্বিতীয় বলে বরুণ চক্রবর্ত্তীর বল তার ব্যাট-প্যাডের মাঝ দিয়ে স্টাম্পে আঘাত করে। ৮ রানে থামলেন জাকের। ৫৭ রানে ৫ উইকেট হারালো সফরকারীরা।

৫ বলে ২ উইকেট হারালো বাংলাদেশ

তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তর জুটি আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিল। পাওয়ার প্লে শেষ হওয়ার পর টানা দুই ওভারে উইকেট পড়লো বাংলাদেশের। বরুণ চক্রবর্ত্তীর বলে হৃদয় ১২ রানে থামেন। লং অনে হার্দিক পান্ডিয়া ক্যাচ নেন। মাহমুদউল্লাহ অভিষিক্ত পেসার মায়াঙ্ক যাদবের বলে ডিপ পয়েন্টে ওয়াশিংটন সুন্দরের ক্যাচ হন মাত্র ১ রান করে। ৫ বলের মধ্যে দুই ব্যাটারকে হারিয়ে বিপদে সফরকারীরা। ৪৩ রানে নেই চার উইকেট।

পাওয়ার প্লেতে বাংলাদেশ রান ৩৯

১৪ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ পাওয়ার প্লেতে করেছে ৩৯ রান। এই সময়ে ব্যাটিংয়ে তারা আগ্রাসন দেখিয়েছে পঞ্চম ওভারে। দুটি চার ও একটি ছয়ে ১৫ রান আদায় করেছে সফরকারীরা। হৃদয় মেরেছে দুটি চার, এর মধ্যে একটি সহজ ক্যাচ ছেড়েছেন নিতিশ কুমার রেড্ডি। শেষ বলে ছয় মারেন শান্ত। অবশ্য মায়াঙ্ক যাদব নিজের প্রথম ওভারে মেডেন দিয়ে তা পুষিয়ে দিয়েছেন।

আর্শদীপের কাছে বোল্ড ইমন

আর্শদীপ সিং তার দ্বিতীয় ওভারে আরেকটি উইকেট তুলে নিলো। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে পারভেজ হোসেন ইমন বোল্ড হন। ভারতীয় পেসারের শর্ট লেন্থের বল তার ব্যাটে ইনসাইড এজ হয়ে অফস্টাম্পে আঘাত করে। ৯ বলে ১ ছয়ে ৮ রানে থামেন বাংলাদেশি ওপেনার। ১৪ রানে দ্বিতীয় উইকেট হারালো বাংলাদেশ।

চার মারার পর আউট লিটন

ওপেনিং জুটি মাত্র ৫ রানেই বিচ্ছিন্ন হলো। পারভেজ হোসেন ইমনের সঙ্গে জটি গড়তে নেমে চতুর্থ বলে লিটন দাস রানের খাতা খোলেন বাউন্ডারি মেরে। আর্শদীপ সিংয়ের পরের বলটি আকাশের দিকে মারেন। উঁচু দিয়ে আসা বল শর্ট কাভারে দাঁড়ানো রিংকু সিংয়ের ধরতে সমস্যা হয়নি। ২ বলে চার রানে ফিরে যান লিটন।

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টেস্টের লড়াই শেষে এবার বাংলাদেশ রঙিন পোশাকে মাঠে নামতে যাচ্ছে। বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে তারা। তিন সিমার ও দুই স্পিনার নিয়ে দল সাজিয়েছে তারা। শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের পেস আক্রমণের সঙ্গে স্পিনে আছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। 

টস জিতে বোলিং নেওয়া ভারত টি-টোয়েন্টি ক্যাপ পরিয়েছে নিতিশ কুমার রেড্ডি ও মায়াঙ্ক যাদবকে।

ভারত স্কোয়াড: অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্ত্তী, মায়াঙ্ক যাদব, আর্শদীপ সিং।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (উইকেটকিপার) পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম