আবারও হারলো সাকিব আল হাসানের লস অ্যাঞ্জেলস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৪, ১৩:৪৫আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১৩:৪৫

সাকিব আল হাসান আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তাকে ছাড়া খেলতে নেমে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ বিধ্বস্ত হয়েছে। জাতীয় দল যখন ভারতে খেলছে, পৃথিবীর অন্য প্রান্তে ধুঁকছেন সাকিব আল হাসান।  ব্যাটিং-বোলিংয়ে মোটামুটি পারফর্ম করেও দলকে জেতাতে পারেননি বাঁহাতি অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের পরও হেরেছে লস অ্যাঞ্জেলস ওয়েভস। ডালাসে টেক্সাসের কাছে ৪ উইকেটে হেরেছে তারা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের টি-টেন ফরম্যাটে আগে ব্যাট করে ১০ ওভারে ৩ উইকেটে ১২৬ রানের পুঁজি পায় লস অ্যাঞ্জেলস। ৪৯ রানে ৩ উইকেট হারানোর পর মাঠে নামেন সাকিব। টিম ডেভিডকে নিয়ে গড়েন ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি। যেখানে সাকিব করেন ১১ বলে ২০ রান। ডেভিড করেন ২০ বলে ৫১ রান।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে টেক্সাস গ্ল্যাডিয়েটর্স মাত্র ৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে এই লক্ষ্যে পৌঁছে যায়। সাকিবের দলের বোলাররা এদিন দায়িত্ব নিয়ে বোলিং করতে পারেননি। আর বোলারদের নিয়ন্ত্রণহীন বোলিংয়ের দিনে সামনে থেকে নেতৃত্ব ছিলেন সাকিব। টিম ডেভিড ২.৫ বল করে ৪৯ রান খরচ করে একটি উইকেট নিয়েছেন। সাকিব দুটি উইকেট নিলেও তিন ওভারে খরচ করেছেন ৩৯ রান।

টেক্সাসের জয়ে বড় অবদান জেমস ফুলারের। মাত্র ১০ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন তিনি। ডেভিড মালান করেন ১৬ বলে ৩৮ রান। এ ছাড়া নিক কেলির ব্যাটে আসে ১০ বলে ২৬ রান।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম