শেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে প্রোটিয়াদের হার

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০২৪, ০৯:৪৮আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১০:১৯

দুই ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে আয়ারল্যান্ড। আধিপত্য দেখিয়ে প্রোটিয়াদের তারা ৬৯ রানের ব্যবধানে হানিয়েছে। 

আবু ধাবিতে শেষ ম্যাচে প্রোটিয়াদের সামনে লক্ষ্য ছিল ২৮৫ রান। জবাবে ১০ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে তারা। যার পেছনে মূল অবদান মার্ক অ্যাডায়ারের। রায়ান রিকেলটন ও ভারপ্রাপ্ত অধিনায়ক রাসি ফন ডার ডুসেনেকে সাজঘরে পাঠান তিনি। রিজা হেন্ড্রিকসকে ফেরান গ্রাহাম হিউম। তার পর ভেরেইন (৩৮) ও ত্রিস্টান স্টাবস (২০) মিলে ৪৯ রানের জুটিতে ধাক্কা সামাল দেওয়ার করেছেন। কিন্তু ভেরেইন এলবিডাব্লিউ হতেই আবার বিপদে পড়া শুরু তাদের।  ১২৬ রানে ৬ উইকেট হারানোর পর কঠিন সময়ে জেসন স্মিথ মিডল অর্ডারে লড়াই করেছিলেন। তাতে আইরিশদের জয়টা হয় বিলম্বিত।

স্মিথ ৯১ রানের ইনিংস খেললেও প্রোটিয়াদের বিপক্ষে আইরিশদের দ্বিতীয় ওয়ানডে জয় তুলে নেওয়ার পথে সেটা বাধা হতে পারেননি। দক্ষিণ আফ্রিকা ৪৬.১ ওভারে ২১৫ রানেই গুটিয়ে গেছে।  

আইরিশদের হয়ে ২৯ রানে ৩টি উইকেট নিয়েছেন জোহানেস বার্গে জন্ম নেওয়া  ও প্রোটিয়াদের অনূর্ধ্ব-১৯ দলে খেলা গ্রাহাম হিউম। ৪০ রানে সম সংখ্যক উইকেট নেন ক্রেইগ ইয়াংও। ৫৪ রানে দুটি নিয়েছেন মার্ক অ্যাডায়ার।

শুরুতে টস জিতে আইরিশদের বড় স্কোরের মঞ্চ গড়েছেন ওপেনার পল স্টার্লিং। আইরিশ অধিনায়ক ৯২ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৮৮ রানের ইনিংস খেলেছেন। সঙ্গে অ্যান্ডি বালবার্নিও ৪৫ রানের ইনিংসে অবদান রাখেন। তাদের শুরুর জুটিতে আসে ১০১ রান। তার পর কার্টিস ক্যাম্ফার ৩৪ ও হ্যারি টেক্টর ৪৮ বলে দ্রুত গতির ৬০ রানের ইনিংসে দলের স্কোর সমৃদ্ধ করেছেন। টপের চার ব্যাটারে ভর করেই মূলত ইনিংস এগিয়েছে। বাকিরা মাথা তুলে দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৮৪  রানে থামে আইরিশ ইনিংস।

প্রোটিয়াদের হয়ে ৫৬ রানে ৪ উইকেট নেন লিজাড উইলিয়ামস। দুটি করে নিয়েছেন ওটনিল বার্টম্যান ও আন্দিলে ফেলুকাও। 

টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে শেষ হলেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিশ্চিত করেছে প্রোটিয়ারা। ম্যাচসেরা হয়েছেন আইরিশ অধিনায়ক স্টার্লিং। 

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম