বিয়ে করতে সিরিজের মাঝপথে দেশে ফিরছেন ইংল্যান্ড পেসার

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০২৪, ১৮:৪৮আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৮:৪৮

পাকিস্তান সফরে প্রথম টেস্ট খেলছে ইংল্যান্ড। মুলতানে লড়ছে দুই দল। তিন ম্যাচ সিরিজের মাঝপথেই ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট তাদের খেলোয়াড় ওলি স্টোনকে স্কোয়াড থেকে ছেড়ে দিলো। আগামী শনিবার বিয়ে করতে যাচ্ছেন এই পেসার। আগামীকাল বুধবার তিনি যুক্তরাজ্যের বিমানে চড়ে বসবেন।

মুলতানে প্রথম টেস্টের একাদশে নেই স্টোন। তাকে ছাপিয়ে ব্রাইডন কার্স খেলছেন। ধারণা করা হচ্ছে, বিয়ের কথা মাথায় রেখেই স্টোনকে একাদশে রাখা হয়নি। 

শ্রীলঙ্কার বিপক্ষে গ্রীষ্মের শেষে দুই টেস্টে সাত উইকেট নিয়েছিলেন স্টোন। তিন বছরে প্রথমবার ডাক পেয়ে লাল বলে প্রতিপক্ষকে কুপোকাত করেন তিনি। স্টোন জানান, অনেক আগে থেকেই বিয়ের দিনক্ষণ ঠিক করা ছিল। এই সময়ে যে জাতীয় দলে খেলার জন্য ডাক পাবেন, তা মাথায় আসেনি। দলের সঙ্গে পাকিস্তানে গেলেও বিয়ের দিনটা পরিবর্তন করেননি। আশায় থেকেছেন টিম ম্যানেজমেন্ট তাকে ছুটি দেবে।

স্টোন সম্প্রতি বিবিসিকে বলেছিলেন, ‘এই সময়ে শুধু নটিংহ্যামশায়ারের জার্সিতে খেলবো ধরে নিয়ে বিয়ের তারিখ ঠিক করেছিলাম। জেস খুশিমনে বিয়ের দিন পাল্টাতে চেয়েছিল। কিন্তু আমি যথাসম্ভব চেষ্টা করেছি পূর্বনির্ধারিত সময়েই বিয়ে যেন হয়। সে আমার জন্য যে ছাড় দিয়েছে, আমার তো চেষ্টা করা উচিত।’

১২ অক্টোবর বিয়ে, তিন দিন পর ১৫ তারিখে দ্বিতীয় টেস্ট শুরু হবে। এই সময়ের মধ্যে স্টোনের স্কোয়াডে যোগ দেওয়া নিয়ে শঙ্কা রয়েছে। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় টেস্টেও তার খেলা হচ্ছে না।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম