ভারতের বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না কেন উইলিয়ামসনের

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০২৪, ১১:১২আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১১:১২

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না নিউজিল্যান্ড ব্যাটার কেন উইলিয়ামসনের। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলার সময় কুঁচকির চোটে পড়েছেন তিনি। এই অবস্থায় কিউই ব্যাটার দলের সঙ্গে সফর করেননি। তার বিকল্প হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন মার্ক চ্যাপম্যান। 

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে, ‘শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের সময় কুঁচকিতে অস্বস্তিবোধ করেছেন উইলিয়ামসন। ভারতে ব্ল্যাকক্যাপসদের সঙ্গে যোগ দেওয়ার আগে তার পুনর্বাসন প্রয়োজন।’

প্রধান নির্বাচক স্যাম ওয়েলস জানিয়েছেন, উইলিয়ামসন তিন ম্যাচের টেস্ট সিরিজে দলে ঠিকই থাকবেন, কিন্তু বেঙ্গালুরুর প্রথম টেস্টে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আছে। ওয়েলস নিজেই বলেছেন, ‘ওর জন্য যে উপদেশটা মিলেছে সেটা হলো বিশ্রাম এবং চোট নিয়ে ঝুঁকি যেন আরও না বাড়ে সেটার কথা ভেবে পুনর্বাসন প্রক্রিয়া চলমান রাখা। আমরা আশা করছি, পুনর্বাসন ঠিকমতো হলে সফরের বাকি অংশে তাকে নিশ্চিতভাবে পাওয়া যাবে।’ 

এদিকে, প্রথম টেস্ট খেলার জন্য অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল বেঙ্গালুরু সফর করবেন ঠিকই। তার পর দ্বিতীয় সন্তানের জন্ম আসন্ন হওয়ায় বাড়ি ফিরে যাবেন তিনি। তখন সিরিজের বাকি সময় তার বিকল্প হিসেবে যোগ দেবেন ইশ সোধি। 

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম