তাসকিনের পরীক্ষা আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৬, ১৭:৩৭আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৭:৪৪

তাসকিনের পরীক্ষা আজ গেল বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচের পরেই বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। নিয়ম অনুযায়ী তাদের পরীক্ষা দিতে হবে বলে জানায় আইসিসি।

চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত ল্যাবে গত শনিবার পরীক্ষা দিয়েছেন আরাফাত সানি। পরীক্ষা শেষ করে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। অন্যদিকে আজ পরীক্ষা দিতে চেন্নাই যাচ্ছেন তাসকিন আহমেদ। আজ রাতেই চেন্নাইয়ে স্যার রামাচন্দ্র অস্থ্রোস্কোপি অ্যান্ড স্পোর্টস সাইন্স সেন্টারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন তিনি।

তাসকিন আহমেদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিক। পরীক্ষা শেষ করে যত দ্রুত সম্ভব কলকাতায় দলের সঙ্গে যোগ দেবেন তাসকিন। সাধারণত ল্যাব টেস্টের ১৪ দিনের মাঝে রিপোর্ট চলে আসে। কিন্তু টুর্নামেন্ট চলাকালে পরীক্ষা হলে ফলাফল সাত দিনের মধ্যে প্রকাশ করা হয়। সে হিসেবে সানি-তাসকিনও সাত দিনের মধ্যেই রিপোর্ট পাবেন।

টিম ম্যানেজমেন্ট আশা করছে নিজেদের অ্যাকশনকে নির্দোষ প্রমাণ করবেন তাসকিন-সানি। যদি ফলাফল নেতিবাচকও হয় তবে তাদের বিকল্প প্রস্তুত রেখেছে বিসিবি। স্পিনারদের মধ্যে রয়েছেন সাকলাইন সজীব ও সানজামুল ইসলাম। যদি সানির অ্যাকশন অবৈধ প্রমাণিত হয় তাহলে এই দুই বাঁহাতি স্পিনারের একজন দলের সঙ্গে যোগ দেবেন। অন্যদিকে তাসকিনের বিকল্প হিসেবে প্রস্তুত কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম ও মোহাম্মদ শহীদ।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম