মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৪, ০৯:৫৯আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৯:৫৯

ভারত সফরে একের পর এক লজ্জায় ডুবছে নাজমুল হোসেন শান্তর দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খুঁইয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। শনিবার সিরিজের তৃতীয় শেষ টি-টোয়েন্টি। এই ম্যাচেটি আবার মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক অঙ্গনের শেষ টি-টোয়েন্টি। ভারতের কাছে নাকানি-চুবানি খাওয়া শান্ত-লিটনরা কি পারবে মাহমদউল্লাহর বিদাীয় ম্যাচটি জিতে হোয়াইটওয়াশ এড়াতে? 
 
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ শনিবার বাংলাদেশ সময় সাড়ে সাতটায় মাঠে গড়াবে।  ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। 

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে কুড়ি ওভারের ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ। অভিজ্ঞ এই ক্রিকেটারের বিদায় নেওয়ার সেই লগ্ন আজই। ‘পঞ্চপান্ডবের’ শেষ ক্রিকেটার হিসেবে এই ফরম্যাট থেকে বিদায় নিচ্ছেন তিনি। বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি টি-টোয়েন্টিও খেলেছেন। ছিলেন দলের অধিনায়ক। জিম্বাবুয়েতে টেস্ট জিতে লাল বলের ক্রিকেটে নিজের বিদায়টাকে রাঙিয়েছিলেন। এবার তার সামনে সুযোগ শেষ টি-টোয়েন্টি রাঙানোর। কিন্তু দলের সাম্প্রতিক পারফরম্যান্সের যা অবস্থা তাতে করে জয়তো দূরে থাক, সামন্য লড়াই করার প্রত্যাশা করাও বাড়াবাড়ি মনে হচ্ছে। তবু হয়তো সতীর্থরা চেষ্টা করছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারের বিদায়টা রঙিন করে তুলতে। 

তৃতীয় ম্যাচের আগে অনুশীলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হায়দরাবাদে শুক্রবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ নিক পোথাস পরিষ্কার করে কিছু বলতে চাইলেন না। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, মাহমুদউল্লাহকে বিদায়ী ম্যাচে কোনও সংবর্ধনা দেওয়া হবে কি না কিংবা এমন কোনও আয়োজন আছে কিনা। দক্ষিণ আফ্রিকান এই কোচ উত্তর দিয়েছেন এককথায়, ‘দুঃখিত, এটা (দলের) অভ্যন্তরীণ ব্যাপার।’
 
টেস্টের মতো টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের ব্যর্থতার মূল কারণ হচ্ছে ব্যাটিং ব্যর্থতা। ব্যাটিংয়ে ভালো করতে পারছে না বলেই শান্তর দল খেই হারাচ্ছে। সিরিজের দুই টি-টোয়েন্টিতেই সেটা ছিল স্পষ্ট। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে যখন বাংলাদেশের ছক্কা মারার সামর্থ্যের কথা উঠলো, ফিল্ডিং কোচ নিক পোথাস সামনে আনলেন দুই দলের শারীরিক শক্তির পার্থক্যের কথা, ‘কঠিন কথা বললেন। একজন যদি ৯৫-১০০ কেজি ওজনের হয় আর আরেকজন যদি হয় ৬৫ কেজি, তাহলে বেশি ওজন যার সে তো বেশি দূরে বল পাঠাবেই। অবশ্যই এখানে টাইমিং আছে, টেকনিক আছে, সব আছে। আমরা প্রতিনিয়ত কাজও করে যাচ্ছি।’

টানা ব্যর্থতার পরও নিক পোথাস বাংলাদেশের উন্নতিকে বড় করে দেখছেন, ‘আপনি সব সময় বড় বড় দলের সঙ্গে খেলার সুযোগ পাবেন না। যখন সুযোগ আসবে আপনাকে নিজের সামর্থ্যের সেরাটা দিয়ে স্কিল ও মানসিক শক্তি দিয়ে লড়াই করতে হবে। তাহলে উন্নতি কিংবা ফলাফল আসবে। আমরা ভারতের সঙ্গে দাঁড়াতে পারছি না সত্যি। তবে এখান থেকে শেখার প্রচুর জায়গা রয়েছে। আপনি এখানে আপনার দলের ঘাটতিগুলো স্পষ্টভাবে খুঁজে পাবেন।’

আগের চার ম্যাচের ব্যর্থতা ভুলিয়ে দিতে আজকের ম্যাচটি হতে পারে বাংলাদেশের জন্য ট্রামকার্ড। ম্যাচটি জিততে পারলে বাংলাদেশ হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি মাহমুদউল্লাহকে দারুণ এক উপহার দিয়েই বিদায় জানাতে পারবে। তবে জয়ের জন্য বাংলাদেশের টপ অর্ডারকে রান করতে হবে। পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা রান না পেলে জয় দূরে থাক, লড়াই-ই করতে পারবে না। এখন দেখার অপেক্ষা ভারতের বিপক্ষে সফরকারীরা শেষ ম্যাচটাতে আগের ভুল শোধরাতে পারে কিনা!

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিলো ভারত
নাহিদ নেই, মোস্তাফিজ-লিটন-শরিফুলের জন্য অপেক্ষা! 
ব্রিকস আমন্ত্রণের প্রভাব ক্রিকেটে, বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে নতুন খবর!
সর্বশেষ খবর
বাবার দাফন শেষে বাড়ি ফেরার পথে পেলেন মেয়ের মৃত্যুর সংবাদ
বাবার দাফন শেষে বাড়ি ফেরার পথে পেলেন মেয়ের মৃত্যুর সংবাদ
আন্দারমানিক টহল ফাঁড়িতে দেখা গেলো বাঘ
আন্দারমানিক টহল ফাঁড়িতে দেখা গেলো বাঘ
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী