‘সাকিব আসবে, এই কারণেই চুক্তি করেছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৪, ১৮:০৬আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৮:০৬

খেলার পাশাপাশি সাকিব আল হাসান জড়িয়ে পড়েছিলেন রাজনীতিতে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। যার কারণে তার দেশে ফেরা নিয়ে তৈরি হয় শঙ্কা। জন্ম দিয়েছে নানা প্রশ্নের।  

সাকিব কি নিজের শেষ ইচ্ছা পূরণ করতে পারবেন? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলে অংশ নিতে পারবেন বিপিএলে? এসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। এই অবস্থায় চিটাগং কিংসের মালিকপক্ষ থেকে জানা গেলো, সাকিব দেশে ফিরবেন বলেই তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ ম্যাচ খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাকিব। সব সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২/১ দিনের মধ্যেই সাকিবের দেশে আসার কথা। কেননা আগামী ২১ অক্টোবর ঢাকায় শুরু হবে প্রথম টেস্ট। ওই টেস্ট সিরিজ খেলে সাকিব হয়তো দেশ ছাড়বেন। তবে ডিসেম্বরে বিপিএল খেলতে ফের দেশে আসতে হবে বাঁহাতি অলরাউন্ডারকে।

সাকিবের ব্যাপারে চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজি সামির কাদের চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সাকিবের ব্যাপারে ক্লিয়ারেন্স আমরা পেয়েছি। যখন ক্লিয়ারেন্স পেয়েছি যে, সে খেলতে পারবে বাংলাদেশে, তখন আমরা চুক্তি করেছি। এছাড়া আমরা রংপুরের সঙ্গেও আলাপ করেছি সাকিবের সাথে তাদের কোনো চুক্তির ঝামেলা আছে কিনা। সেখান থেকে ক্লিয়ারেন্স পেয়েই চুক্তি করেছি। আশা করি, তার খেলা নিয়ে সমস্যা হবে না।’

 

চিটাগং কিংসে বেশ শক্তিশালী দল গড়েছে। এবার এই দলটিতে একসঙ্গে খেলবেন দুই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব ও অ্যাঞ্জেলো ম্যাথুজ। গত ওয়ানডে বিশ্বকাপে ম্যাথুজকে ‘টাইমড আউট’ করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন সাকিব। ফ্র্যাঞ্চাইজিতে আরও আছেন অলরাউন্ডার মঈন আলী। তাছাড়া মোহাম্মদ মিঠুন, শামীম হোসেন, খালেদ আহমেদ ও আলিস আল ইসলামকেও দলে নিয়েছে চট্টগ্রাম।

দল গঠনে সাকিবের ভূমিকার কথাও জানিয়েছেন সামির কাদের চৌধুরী, ‘সে (সাকিব) দেশের বাইরে থাকায় নিলামে নেই। তবে চুক্তির পর নিলাম নিয়ে কিছু পরামর্শ সে ইনপুট দিয়েছে। আমরাও তার পরামর্শ নিলামে ইনপুট দিয়েছে।’

দশ বছর পর বিপিএলে ফেরা চট্টগ্রাম প্রত্যাশা করছে দারুণ কিছু করার। সামির কাদের চৌধুরী বলেছেন, ‘সবার সম্মিলিত পরিকল্পনায় দল সাজাতে পেরেছি। প্রত্যাশা মতো সবাইকে পেয়েছি। চট্টগ্রাম ১০ বছর ধরে অংশ নিচ্ছে। খুব আগ্রহ নিয়ে এবারও আছি। আশাকরি, সবার আশা পূরণ করতে পারবো।’

চিটাগং কিংস:

সরাসরি চুক্তিতে:  সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম, বিনুরা ফার্নেন্দো (শ্রীলঙ্কা), অ্যাঞ্জেলো ম্যাথুজ (শ্রীলঙ্কা), মঈন আলি (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান)। 

ড্রাফট থেকে:  শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন,  খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, গ্রায়েম ক্লার্ক (ইংল্যান্ড), থমাস ও'কর্নেল  (অস্ট্রেলিয়া), মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম