খুলনাবাসীর অপূর্ণতা ঘোচাতে চান মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৪, ১৪:৫৪আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২৩:০৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম আসর থেকেই খেলছে খুলনা। বিভিন্ন সময় আলাদা নামে খেললেও প্রতি আসরেই ছিল তারা। কিন্তু কোন আসরেই প্রত্যাশা পূরণ করতে পারেনি খুলনাবাসীর। গত আসরে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। মিরাজ ওই দলের অংশ ছিলেন। এবার দল পাল্টে যোগ দিয়েছেন পুরোনো দল খুলনায়। ভালো খেলার মাধ্যমে তিনি খুলনার ট্রফি খরা কাটাতে চান।

দশ আসরের মধ্যে মিরাজ এর আগে একবারই কেবল খুলনার জার্সিতে খেলেছেন। দ্বিতীয়বারের মতো এই দলে সুযোগ পেয়েছেন। সোমবার অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। দলটিতে আছেন বাংলাদেশ দলের সাবেক ও বর্তমান একাধিক সতীর্থ।  মিরাজ তাই বিপিএলে শিরোপা না জেতা খুলনাবাসীর অপূর্ণতা ঘোচাতে চাচ্ছেন। ড্রাফট শেষে তিনি বলেছেন, ‘গতবার বরিশালের হয়ে চ্যাম্পিয়ন হই। সেবারই প্রথমবার বিপিএলের শিরোপা জিতি। এবার খুলনায় এসেছি। যেটা আপনি বললেন ঘোষণা দিয়ে চ্যাম্পিয়ন হয়েছি, সেইরকম না। যেহেতু এবার খুলনায় এসেছি। খুলনার মানুষ কখনও বিপিএলের ট্রফি পায়নি। আশা করি, আমরা ভালো খেলতে পারলে সেই আক্ষেপ দূর হবে।’

নিজেদের দল নিয়ে মিরাজ বলেছেন, ‘আমি দ্বিতীয়বার খেলছি এই দলটিতে। সত্যি কথা বলতে আমরা অনেক খুশি ভালো একটা দল করতে পেরে। আমাদের ভালো ভালো প্লেয়ার আছে। আফিফ আছে আমাদের সাথে, ও গতবার খেলেছে এই দলে। নাসুম আছে। আমরা ড্রাফট থেকে ইমরুল ভাইকে পেয়েছি, নাঈম শেখকে পেয়েছি। মাহিদুল অঙ্কনকে পেয়েছি, ও খুব ভালো খেলেছে। হাসান মাহমুদ উদীয়মান পেসার আমাদের। ওভারঅল আমাদের দলটা খুব ব্যালেন্সড হয়েছে। চেষ্টা করেছি স্থানীয় ক্রিকেটারদের নিয়ে যেন শক্তিশালী হয় দলটা। ’

বিপিএল স্থানীয় ক্রিকেটারদের জন্য একটা বড় সুযোগ বলে মন্তব্য করেছেন মিরাজ, ‘স্থানীয় ক্রিকেটারদের জন্য বিপিএল একটি সুযোগ। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট এটি। আমাদের শক্তি-দুর্বলতা যাচাইয়ের সুযোগ আছে। এখানে ভালো খেললে জাতীয় দলে খেলার সুযোগ থাকে। এ ছাড়া এই অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়ে কাজে দেবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম