ঘরের মাঠে সর্বনিম্ন রানে অলআউট ভারত

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২৪, ১৪:২২আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৪:২৭

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে প্রথম টেস্টের প্রথম দিন খেলা তো দূরের কথা। টসটাই হয়নি ভারত-নিউজিল্যান্ডের। বৃষ্টি বিঘ্নিত টেস্টের দ্বিতীয় দিন খেলতে নামলে ঘরের মাঠে সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা পেতে হয়েছে স্বাগতিকদের। কিউইরা ভারতকে প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট করেছে। 

ফাস্ট বোলার ম্যাট হেনরি ও উইলিয়ামস ও’রুর্ক ছিলেন মূল হন্তারক। ৯ উইকেট নিয়েছেন তারা। তাদের আঘাতেই দ্বিতীয় সেশনে স্বাগতিকরা ৩১.২ ওভারে গুটিয়ে গেছে। ১৫ রানে ৫ উইকেট নিয়েছেন হেনরি। ২২ রানে ৪ উইকেট নিয়েছেন ও’রুর্ক।

শুরুতে স্বাগতিকরা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। রানের খাতা খুলতে পেরেছিলেন মাত্র ৬জন। তাদের মধ্যে ডাবল ফিগার ছিল শুধু ওপেনার যশ্বসী জয়সওয়াল (১৩) ও ঋষভ পান্তের (২০)। অধিনায়ক রোহিত শর্মা ২, কুলদীপ যাদব ২, জসপ্রীত বুমরা ১ ও মোহাম্মদ সিরাজ ৪* রান করতে পেরেছেন।  লাঞ্চ বিরতিতে যাওয়ার আগেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক দল। ব্যাটারদের ব্যর্থতায় ২৩.৫ ওভারে ভারতের স্কোর ছিল ৬ উইকেটে ৩৪। বিরতি থেকে ফিরেই বাকি ৪ উইকেট হারায় তারা।   

ঘরের মাঠে এতদিন ভারতের সর্বনিম্ন রানের নজিরটি ছিল ৭৫ রানের। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৮৭ সালে দিল্লিতে এই স্কোরে গুটিয়ে গিয়েছিল স্বাগতিকরা। তবে সার্বিকভাবে ভারতের টেস্টের সর্বনিম্ন রানের স্কোরটি ৩৬। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২০ সালে গোলাপি বলের টেস্টে অ্যাডিলেডে তারা এই রানে অলআউট হয়েছিল।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম