মাত্র ১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ঢাকা টেস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৪, ১৯:২৪আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১৯:৩৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি সোমবার শুরু হচ্ছে। ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসে এই ম্যাচ দর্শকরা সর্বনিম্ন ১০০ টাকায় দেখার সুযোগ পাবেন। টিকিটের সর্বোচ্চ মূল্য ১০০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামীকাল রবিবার থেকে দর্শক-সমর্থকরা টিকিট সংগ্রহ করতে পারবেন। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ম্যাচের দিনও টিকিট সংগ্রহ করা যাবে।

বিসিবি এক বিবৃতিতে টিকিটের বিষয়ে বিস্তারিত জানিয়েছে। পাঁচ ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ১০০ টাকা। সর্বোচ্চ ১ হাজার টাকায় মিলবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। ভিআইপি স্ট্যান্ডের টিকিট কিনতে খরচ হবে ৫০০ টাকা। ক্লাব হাউজে বসে খেলা দেখতে লাগবে ৩০০ টাকা এবং সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ডের জন্য দিতে হবে ২০০ টাকা।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী