১৯৮৮ সালের পর ভারতে নিউজিল্যান্ডের টেস্ট জয়

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২৪, ১২:৫৫আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৪:৩০

ভারতের মাটিতে ভারত অপ্রতিরোধ্য, সফরকারী দলগুলো পাত্তা পায় না। সেখানে নিউজিল্যান্ড দেখালো দাপট। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পেলো তারা।

রবীন্দ্র জাদেজার শর্ট বল ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে কাট করলেন উইল ইয়াং। বল সীমানা ছাড়িয়ে গেলো, নিউজিল্যান্ড গড়লো ইতিহাস। ড্রেসিংরুম ও ডাগআউট থেকে করতালি দিয়ে এই উপলক্ষ উদযাপন করলেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা। ক্রিজে আনন্দে ভাসলেন ইয়াং ও রাচিন রবীন্দ্র। বহুদিন পর ভারতের মাটিতে টেস্ট জিতলো নিউজিল্যান্ড, ১৯৮৮ সালের পর প্রথমবার।

বেঙ্গালুরু টেস্টের শেষ দিন ছোট লক্ষ্যে নেমেছিল নিউজিল্যান্ড। ১০৭ রান করতে হতো। কিন্তু যশপ্রীত বুমরা তাদের শুরুটা কঠিন করে দেন। ওপেনিংয়ে নেমে দিনের দ্বিতীয় বলেই টম ল্যাথাম ডাক মারেন। ডেভন কনওয়ে বেশিদূর যেতে পারেননি। দলীয় ৩৫ রানে তাকে ফেরান বুমরা। ১৭ রান করেন কনওয়ে। বাকি পথ পাড়ি দিয়েছেন ইয়াং ও রাচিন। দুজনের ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে নিউজিল্যান্ড ২ উইকেটে করে ১১০ রান।

দাপুটে জয়ে ইয়াং ৪৮ রানে অপরাজিত ছিলেন। ৩৯ রানে খেলছিলেন রাচিন। ম্যাচসেরাও হয়েছেন ভারতীয় বংশোদ্ভুত এই ক্রিকেটার।

প্রথম ইনিংসে নতুন বল হাতে ভারতকে ৪৬ রানে অলআউট করেছিল নিউজিল্যান্ড। তারপর রাচিনের সেঞ্চুরিতে ৪০২ রান করে তারা। কিন্তু স্বাগতিকদের তাদের স্বস্তি কেড়ে নিয়েছিল। দারুণ প্রত্যাবর্তনে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছিল তারা। ৪৬২ রানে থামে ভারতের দ্বিতীয় ইনিংস। দ্বিতীয় নতুন বল হাতে ৫২ রানে স্বাগতিকদের শেষ ৭ উইকেট তুলে নিয়ে ছোট লক্ষ্য পায় কিউইরা।

কিছু পরিসংখ্যান

৩৬ বছর পর ভারতের মাটিতে জয়ের মুখ দেখলো নিউজিল্যান্ড। দেশটিতে এই পর্যন্ত ৩৭ টেস্ট খেলে তৃতীয়বার জিতলো তারা। ১৯৬৯ সালে নাগপুরে, ১৯৮৮ সালে ওয়াংখেড়েতে, এবার বেঙ্গালুরুতে। 

২০০০ সালের পর থেকে ভারতে প্রথমবার চতুর্থ ইনিংসে সফরকারী দল একশ প্লাস লক্ষ্য ছুঁতে সফল হলো।

১৯৭৬ ও ২০১৩ সালের পর ভারতে প্রথম দিন খেলা না হলেও এনিয়ে তৃতীয়বার বিজয়ীর দেখা মিললো। আগের দুইবার জিতেছিল ভারত।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম