বাটলার বাদ, ওয়েস্ট ইন্ডিজে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক লিভিংস্টোন

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২৪, ২১:৪৮আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ২১:৪৮

ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে জস বাটলারের ফেরার অপেক্ষা আরও তিন ম্যাচ বাড়লো। দীর্ঘদিনের পায়ের চোটের কারণে ক্যারিবিয়ান সফরে ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না তার। ৩১ অক্টোবর থেকে তিনটি একদিনের ম্যাচ খেলবে দুই দল।

৩৪ বছর বয়সী বাটলার চার মাস ধরে ইনজুরিতে ভুগছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হারের দিনে তিনি শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ থেকেও সরে দাঁড়াতে হয় তাকে। 

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, পুনর্বাসনে থাকলেও বাটলার পুরোপুরি ফিটনেস অর্জন করতে পারেননি। তাদের প্রত্যাশা, আগামী ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সময়মতো ক্যারিবিয়ান ফ্লাইট ধরবেন তিনি।

বাটলারের অনুপস্থিতিতে, লিয়াম লিভিংস্টোনকে ওয়ানডে অধিনায়ক করা হয়েছে। এই প্রথমবার নেতৃত্বে তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ভারপ্রাপ্ত অধিনায়কত্ব করা হ্যারি ব্রুক বর্তমানে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রস্তুতি নিচ্ছেন।

ইংল্যান্ড স্কোয়াডে কভার হিসেবে যুক্ত করা হয়েছে উইকেটকিপার ব্যাটার মাইকেল পেপারকে। মাত্র সাতটি লিস্ট এ ম্যাচ খেললেও ভাইটালিটি ব্লাস্টে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। এসেক্সের হয়ে ভালো ফর্মে ছিলেন, করেছেন প্রথম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম