রাওয়ালপিন্ডি টেস্টে ইংল্যান্ডের একাদশে তৃতীয় স্পিনার

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৪, ১৮:৪৪আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৮:৪৪

মুলতানে প্রথম টেস্টে অবিশ্বাস্য পারফর্ম করে পাকিস্তানকে হারায় ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় ম্যাচে একই ব্যবহৃত পিচে তারা স্পিনারদের সামনে দাঁড়াতে পারেনি। সাজিদ খান ও নোমান আলীর কাছেই ২০ উইকেট হারিয়েছে তারা, ওই ম্যাচে তাদের পেসার ছিল মাত্র একজন। সিরিজ এখন সমতা। রাওয়ালপিন্ডিতে সিরিজ নির্ধারণী ম্যাচে হবে স্পিনারদের লড়াই। তিন স্পিনারকে একাদশে রেখেছে সফরকারী ইংল্যান্ড। নতুন করে যুক্ত করা হয়েছে রেহান আহমেদকে।

মঙ্গলবার তৃতীয় স্পিনারকে অন্তর্ভুক্ত করেছে ইংল্যান্ড। ২০ বছর বয়সী লেগস্পিনার যোগ দিচ্ছেন জ্যাক লিচ ও শোয়েব বশিরের সঙ্গে। 

একাদশে আরেকটি বদল আনা হয়েছে। সিম বোলার গাস অ্যাটকিনসনকে ফেরানো হয়েছে। ফাস্ট বোলার ব্রাইডন কার্স ও ম্যাথু পটস বাদ পড়েছেন।

২০২২ সালে পাকিস্তানকে ৩-০ তে হোয়াইটওয়াশ করা সিরিজের করাচি টেস্টে অভিষিক্ত হন রেহান। প্রথম ম্যাচেই পাঁচ উইকেট নেন তিনি। এই বছর রাজকোটে ভারতের বিপক্ষে টেস্ট খেলার পর প্রথমবার একাদশে অন্তর্ভুক্ত হলেন রেহান।

ইংল্যান্ড একাদশ: বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, গাস অ্যাটকিনসন, রেহান আহমেদ, জ্যাক লিচ ও শোয়েব বশির।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম