৩৪৪ রান করে টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৪, ২০:১৩আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০০:১১

গত বছর নেপালের করা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে গেলো। বুধবার গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা সাব রিজিওনাল কোয়ালিফায়ারে ২০ ওভারে করেছে ৩৪৪ রান, যা বিশ্ব রেকর্ড।

সিকান্দার রাজা ৪৩ বলে ১৫ ছয়ে ১৩৩ রানে অপরাজিত ছিলেন। মাত্র চার উইকেট হারিয়ে জিম্বাবুয়ে রেকর্ড রান সংগ্রহ করে। পেছনে ফেলেছে ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের করা ৩ উইকেটে ৩১৪ রানের রেকর্ড।

সিচিলিসের বিপক্ষে এই মাসে ৫ উইকেটে ২৮৬ রান করে শীর্ষ পাঁচে উঠেছিল জিম্বাবুয়ে। তারপর বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ২৯৭ রান করে এই তালিকায় ঢোকে ভারত।

টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের প্রথম খেলোয়াড় হিসেবে রাজা সেঞ্চুরি করলেন, তা্ও মাত্র ৩৩ বলে। দেশটির হয়ে এতদিন সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ডিওন মায়ার্স, রুয়ান্ডার বিপক্ষে ৯৬ রান করেছিলেন তিনি। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে যৌথভাবে চতু্থ সর্বোচ্চ ১৫ ছক্কা মারলেন রাজা।

জিম্বাবুয়ের রেকর্ড ভাঙা ইনিংসে ২৭ ছয় ছিল, যা পুরুষ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। এই রেকর্ডও এতদিন ছিল নেপালের।

জিম্বাবুয়ের বিশ্ব রেকর্ড গড়ার পথে ষষ্ঠ ওভারেই ৯৮ রানের জুটি গড়ে বিদায় নেন ওপেনার তাদিওয়ানাশে মারুমানি (৬২)। এছাড়া ব্রায়ান বেনেট (৫০) ও ক্লাইভ মাদান্দে (৫৩) অপরাজিত থেকে ভূমিকা রাখেন।

মাত্র ১৪.৪ ওভারে ৫৪ রানে গাম্বিয়াকে অলআউট করেছে জিম্বাবুয়ে। তাতে রানের ব্যবধানে রেকর্ড ২৯০ রানে জিতেছে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি