ওয়াশিংটন ‘সুন্দর’ প্রত্যাবর্তনে নিউজিল্যান্ডকে কাঁপালেন

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪, ১৮:২২আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৮:২৫

কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলকে ছাপিয়ে ওয়াশিংটন সুন্দরকে একাদশে নেওয়ার সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হয়েছিল। প্রথম টেস্টে স্কোয়াডেই তিনি ছিলেন না। বেঙ্গালুরুতে ভারতের হারের পর বাড়তি স্পিন বোলিং অপশন হিসেবে তাকে যুক্ত করা হয়। দ্বিতীয় টেস্টের একাদশে তিন পরিবর্তন আনার পর তাকে দেখে কেউ কেউ ভ্রু কুঁচকান।

প্রায় সাড়ে তিন বছর পর প্রথম ও ক্যারিয়ারের পঞ্চম টেস্ট খেলতে নামেন ওয়াশিংটন। দিন শেষে বাহবা পাওয়ার মতো বোলিং করলেন। মূলত তার স্পিনে নিউজিল্যান্ডের কাছ থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে ভারত। চার টেস্টে ৬ উইকেট নেওয়া ওয়াশিংটন ‘সুন্দর’ প্রত্যাবর্তন করলেন। ৩ উইকেটে ১৯৭ রান করা নিউজিল্যান্ড গুটিয়ে গেলো ২৫৯ রানে। ৬২ রানের ব্যবধানে সাত উইকেটের সবগুলো নিয়েছেন ওয়াশিংটন। ২৩.১ ওভারে ৫৯ রান খরচ করেন এই ডানহাতি অফস্পিনার।

তার আগে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রের হাফ সেঞ্চুরিতে নিউজিল্যান্ড আড়াই সেশন আধিপত্য দেখায়। কনওয়ে ৭৬ রানে রবিচন্দ্রন অশ্বিনের শিকার হন, ভারতীয় স্পিনার সফরকারীদের প্রথম তিন ব্যাটারকে ফেরান। বাকি সাত জন ওয়াশিংটনের শিকার।

৩ উইকেটে ২০০ রান ছাড়ানোর পথে ছিল নিউজিল্যান্ড। রাচিন ৬৫ রান করে আরেকটি সেঞ্চুরির আভাস দিচ্ছিলেন। তাকে বোল্ড করেন ওয়াশিংটন। ওই স্পেলে আর কিউইদের দাঁড়াতে দেননি ভারতীয় স্পিনার। একে একে সবাইকে ফেরান। এই বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে ৩৩ রান করেন মিচেল স্যান্টনার। ৭৯.১ ওভারে থামে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।

জবাব দিতে নেমে ভারত টিম সাউদির বলে তাদের অধিনায়ক রোহিত শর্মাকে শূন্যতেই হারিয়েছে। যশস্বী জয়সওয়াল কিছুটা স্নায়ুচাপে থাকলেও দিন শেষ করে আসতে পেরেছেন। তিনি ৬ রানে অপরাজিত, ১০ রানে খেলছেন শুবমান গিল। ১ উইকেটে ১৬ রান ভারতের। তারা এখনও ২৪৩ রানে পিছিয়ে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম