সাজিদের ৬ উইকেটের জবাবে স্মিথের ৮৯-এ ইংল্যান্ডের স্বস্তির দিন

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪, ১৯:৩৮আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৯:৩৮

রাওয়ালপিন্ডির শুষ্ক পিচের কথা মাথায় রেখে তৃতীয় টেস্টে পাকিস্তান ও ইংল্যান্ড দুই দলই তিন জন স্পিনারকে নিয়ে মাঠে নামে। সাজিদ খানের ঘূর্ণিতে সফরকারীরা বড় বিপদে পড়লেও জেমি স্মিথ ও গাস অ্যাটকিনসনের বিশেষ জুটিতে ঘুরে দাঁড়ায়। প্রথম ইনিংসে ২৬৭ রানে অলআউট হয় তারা। তারপর দ্রুত পাকিস্তানের তিন উইকেট নিয়ে প্রথম দিন শেষে স্বস্তিতে ইংল্যান্ড। ৩ উইকেটে ৭৩ রান পাকিস্তানের, এখনও ১৯৪ রানে পিছিয়ে তারা। 

টস জিতে ইংল্যান্ড ব্যাটিং করতে নামে। পাকিস্তান নতুন বল তুলে দেয় সাজিদ খান ও নোমান আলীকে। প্রথম বল থেকে স্পিন ও নিচু বাউন্সের সুবিধা পেয়েছেন দুই স্পিনার।

জ্যাক ক্রলি ও বেন ডাকেটের পঞ্চাশ ছাড়ানো জুটিতে ভালো শুরু করেছিল ইংল্যান্ড। ৫৬ রানে ভেঙে যায় এই জুটি। ক্রলি (২৯), ওলি পোপ (৩) ও জো রুট (৫) মাত্র ২৪ রানের ব্যবধানে মাঠ ছাড়েন।

নোমানের বলে সাইম আইয়ুবের ক্যাচ হন ক্রলি। সাজিদ এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পোপ ও রুটকে। 

৭৬ বলে হাফ সেঞ্চুরি করা ডাকেট চার বাউন্ডারি ও এক ছয়ে ৫২ রান করে নোমানের বলে এলবিডব্লিউ হন। 

প্রথম টেস্টের ট্রিপল সেঞ্চুরিয়ান হ্যারি ব্রুক মাত্র ১৪ বল খেলতে পেরেছেন। সুইপ করতে গিয়ে মাত্র ৫ রানে বোল্ড হন তিনি।

লাঞ্চের পর তৃতীয় ওভারে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (১২) সাজিদের বলে ক্যাচ আউট হন। ১১৮ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল সফরকারীরা। 

সাজিদ নেন ৬ উইকেট

কিন্তু জেমি স্মিথ দাঁড়িয়ে যান। ৯৪ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি এবং গাস অ্যাটকিনসন (৩৯) তার সঙ্গে সপ্তম উইকেটে ১০৫ রানের জুটি গড়েন। দুই প্রান্ত থেকে টানা ৪২ ওভার বল করে নোমান ও সাজিদ। 

শেষ পর্যন্ত নোমানের কাছে ভাঙে স্মিথ ও অ্যাটকিনসন জুটি। ৭১ বলে ৩৯ রানে থামেন অ্যাটকিনসন। স্মিথ ১১৯ বলে ছয়টি ছয় ও পাঁচটি বাউন্ডারিতে ৮৯ রান করে আউট হন। চা বিরতির আগে শেষ ওভারে জাহিদ মাহমুদ তাকে মাঠছাড়া করেন।

শেষ সেশনে রেহান আহমেদকে (৯) ফিরিয়ে তৃতীয়বার ইনিংসে পাঁচ উইকেট নেন সাজিদ। জ্যাক লিচকেও (১৬) আউট করেন তিনি। ১২৮ রান দিয়ে ৬ উইকেট নেন সাজিদ। ৮৮ রানে তিন উইকেট পান নোমান।

জবাব দিতে নেমে পাকিস্তানও বিপদে পড়েছে। আব্দুল্লাহ শফিককে (১৪) এলবিডব্লিউ করেন শোয়েব বশির। আরেক স্পিনার লিচ ফেরান সাইম আইয়ুবকে (১৯)। অ্যাটকিনসনের শিকার হন কামরান গুলাম (৩)। ৪৬ রানে তিন উইকেট হারানোর পর শান মাসুদ ও সৌদ শাকিল ২৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন। দুজনেই ১৬ রানে অপরাজিত।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম