স্যান্টনারে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের ১০৩ রানের লিড

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২৪, ১৪:৩৯আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১৪:৩৯

পুনে টেস্টে দ্বিতীয় সেশনে কিছু ভুল সিদ্ধান্তের পরও নিউজিল্যান্ড ১০৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে। দ্বিতীয় দিনে ভারতকে ১৫৬ রানে গুটিয়ে দেওয়ার নায়ক মিচেল স্যান্টনার। এই স্পিনার নিয়েছেন সাত উইকেট। প্রথমবার টেস্টে ইনিংসে পাঁচ উইকেট এবং প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয়বার।

উইকেটে দুই বাঁহাতি ব্যাটার থাকার পরও নিউজিল্যান্ড গ্লেন ফিলিপসের বদলে এজাজ প্যাটেলকে দিয়ে বোলিং করা। একটি রিভিউও মিস করে, তাতে চার ওভারে ৩২ রানের মাশুল গুনেছে সফরকারীরা। একই সেশনে স্যান্টনারের দ্বিতীয় বলে রিভিউ না নেওয়া রবীন্দ্র জাদেজা আর ১৭টি রান বেশি করার সুযোগ পান, থামেন ৩৮ রানে।

অবশ্য তার আগেই পিচে বলের প্রচণ্ড টার্নিংয়ে ভারত ধরাশায়ী। স্যান্টনার ও ফিলিপসের ঘূর্ণিতে সকালের সেশনে ৬ উইকেট হারায় তারা। লাঞ্চের আগে তাদের স্কোর ৭ উইকেটে ১০৭ রান।

দ্বিতীয় সেশনে ১০ নম্বরে নেমে আকাশ দীপের ছক্কা এবং জসপ্রীত বুমরা ও ওয়াশিংটন সুন্দরের শেষ লড়াইয়ে ভারত ১৫০ রান পার করে।

১ উইকেট হারিয়ে ১৬ রানে দিন শুরু করেছিল ভারত। আগের দিন ওয়াশিংটনের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে ২৫৯ রানে অলআউট করেছিল তারা। কিন্তু অল্প পুঁজিতে আটকে দেওয়ার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তারা। পুনেতে স্যান্টনারের অন্য প্রান্ত থেকে বোলিং করে বাকি দুই উইকেট নিয়েছেন ফিলিপস। ৪৫.৩ ওভারে অলআউট হয় ভারত।

জাদেজার সর্বোচ্চ ইনিংস বাদে ত্রিশ ছুঁয়ে আউট হয়েছেন শুবমান গিল ও যশস্বী জয়সওয়াল।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক