চট্টগ্রাম টেস্টেও নেই বাভুমা

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২৪, ১৫:২৯আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১৫:২৯

এশিয়ায় ২০১৪ সালের পর টেস্টে জয়খরা কাটিয়েছে দক্ষিণ আফ্রিকা। দাপট দেখিয়ে ঢাকা টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে তারা। এই ঐতিহাসিক সাফল্যের অংশ হতে পারেননি টেম্বা বাভুমা। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার মিশনেও নেই নিয়মিত প্রোটিয়া অধিনায়ক। কনুইয়ের ইনজুরি থেকে যথেষ্ট সেরে উঠতে পারেননি তিনি। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টেও দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন এইডেন মারক্রাম।

আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে হোম টেস্টে বাভুমাকে দলে পাওয়ার প্রত্যাশা জানিয়ে দক্ষিণ আফ্রিকার টেস্ট কোচ শুকরি কনরাড বলেছেন, ‘আমাদের মনে হচ্ছে, শারীরিকভাবে সে দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত হতে পারবে না। আমরা তার (পুনর্বাসন) প্রোগ্রাম একটু আস্তে ধীরে করতে চাই যেন শ্রীলঙ্কা সিরিজের জন্য সে প্রস্তুত হতে পারে।’

বাভুমা দলের সঙ্গে বাংলাদেশে থাকবেন নাকি দেশে ফিরে যাবেন, সেই ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, দেশে ফিরে সুস্থ হওয়ার লড়াই চালিয়ে যাবেন এবং শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে লায়ন্সের সঙ্গে তিনটি ম্যাচও খেলবেন বাভুমা।

কনরাড বলেছেন, ‘আমি চাই সে থাকুক (বাংলাদেশে)। এই ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু আমি জানি তার একটা পরিবার আছে, কিন্তু হ্যাঁ, আমি চাই সে থাকুক। সে এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখনও এটা তার দল। দেখা যাক, কী হয়।’

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলার সময় চোট পান বাভুমা। রান নেওয়ার সময় পড়ে যান তিনি। ৩৫ রানে রিটায়ার্ড হার্ট হন। পরে ফিল্ডিংয়ে দেখা যায়নি তাকে। ২০২২ সালে ভারত সফরে একই কনুইয়ে চোট পান তিনি যা ওই বছর ইংল্যান্ড সফর থেকে ছিটকে দেয় তাকে।

বাভুমার অনুপস্থিতিতে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অভিষিক্ত হন ম্যাথু ব্রিজকে। দক্ষিণ আফ্রিকা তাদের একাদশে একজন বাড়তি অলরাউন্ডার কিংবা বোলারকে না নিলে ছয় নম্বরেই ব্যাট করতে হবে তাকে। বাঁহাতি স্পিনার সেনুরান মুথুস্যামি সম্ভবত একাদশে জায়গা পাচ্ছেন।

দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড: এইডেন মারক্রাম (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিজকে, ডেভাল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশব মহারাজ, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, লুঙ্গি এনগিডি, ডেন পিটারসন, ডেন পিয়েট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইনে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম