শান্ত-মিরাজরা চট্টগ্রামে, বিকেএসপিতে স্পিন কোচ মুশতাক

  বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৪, ১৫:৫১আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১৫:৫১

আগামী ২৯ অক্টোবর চট্টগ্রামে হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। প্রোটিয়াদের বিপক্ষে শেষ টেস্ট খেলতে বাংলাদেশ দল শনিবার দুপুরে চট্টগ্রামে পৌঁছেছে। শান্তর নেতৃত্বর পুরো দল যখন চট্টগ্রামে, তখন দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ জাতীয় লিগের খেলা দেখতে ভীষণ ব্যস্ত।

পুরো দল আজ চট্টগ্রামে পৌঁছালেও মুশতাক যাবেন রবিবার দুপুরে। চট্টগ্রামে যাওয়ার আগে বিকেএসপিতে জাতীয় লিগে ঢাকা মেট্রো ও রাজশাহীর খেলা দেখতে যান তিনি। আজ শুরু হয়েছে দ্বিতীয় রাউন্ডের খেলা। 

এরই মধ্যে ঢাকা টেস্ট হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। চট্টগ্রামে জিততে পারলে সিরিজ হার এড়ানো যাবে। শেষ টেস্টটিতে স্কোয়াডে একটি পরিবর্তনও এনেছে নির্বাচকরা। পেসার সৈয়দ খালেদকে আহমেদকে অন্তর্ভুক্ত করে এই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

১৫ জনের এই দল থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। ঢাকায় প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও একাদশে ছিলেন না। একমাত্র পেসার হিসেবে খেলেছেন হাসান মাহমুদ। দ্বিতীয় ম্যাচের আগে তাকে অব্যাহতি দিয়ে নেওয়া হয়েছে খালেদকে।

আজ দুপুরে চট্টগ্রামে পৌঁছালেও অনুশীলনের সূচি নেই ক্রিকেটারদের। আগামী দুইদিন অনুশীলন করে মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলতে নামবেন নাজমুল হোসেন শান্তর দল। সম্ভবত শান্ত অধিনায়ক হিসেবে শেষ ম্যাচটি খেলতে নামছেন। ইতোমধ্যে বিসিবির কাছে নেতৃত্ব ছাড়ার কথা উল্লেখ করে চিঠি দিয়েছেন তিনি।

স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম