চারদিনের ম্যাচ দুই দিনেই জিতে নিলো ঢাকা মেট্রো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৪, ১৭:৪৪আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৭:৪৪

জাতীয় ক্রিকেট লিগে চারদিনের ম্যাচ দুই দিনেই জিতে নিয়েছে ঢাকা মেট্রো। রাজশাহী বিভাগকে ১০ উইকেটে হারিয়েছে তারা। প্রথম ইনিংসে অভিষিক্ত মারুফ মৃধা তোপ দাগিয়েছ্নে। দ্বিতীয় ইনিংসে হন্তারক বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। তাদের বোলিংয়েই রাজশাহীর ব্যাটিং বিভাগ ধসে পড়ে। ৫৬ রানে ৮ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন রাকিবুল হাসান।

বিকেএসপিতে আগে ব্যাটিং করে মারুফ মৃধার বোলিং তোপে পড়ে রাজশাহী। প্রথমবার প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে নেমে রাজশাহীর ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছেন তিনি। রাজশাহী অলআউট হয়েছে ৭৭ রানে। ২২ রানে ৬ উইকেট নেন মারুফ। জবাবে শামসুর রহমান শুভর হাফ সেঞ্চুরিতে ২৩৩ রান করে ঢাকা মেট্রো। শুভ ৬৪ রানের ইনিংস খেলেছেন। এছাড়া পেসার আবু হায়দার রনি খেলেন অপরাজিত ৪৩ রানের ইনিংস। 

রাজশাহীর বোলাদের মধ্যে সানজামুল ইসলাম সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নেন শফিকুল ইসলাম, সাব্বির হোসেন ও মেহরাব হোসেন।

১৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবারও বিপর্যয়ে পড়ে রাজশাহী। এবার রাকিবুলের ঘূর্ণিজাদুতে ১৬৬ রানে অলআউট হয় তারা। রাকিবুল ৫৬ রানে নেন ৮টি উইকেট। এই ইনিংসে মারুফ কিছুটা পরে বোলিং আসেন। ৪ ওভারে ৪ রান খরচ করে ছিলেন উইকেটশূন্য। রাজশাহীর ব্যাটারদের মধ্যে সাব্বির একাই লড়াই করেছেন। ৫৬ বলে ৩ চার ও ৮ ছক্কায় ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। 

জয়ের জন্য ১১ রানের লক্ষ্য পায় ঢাকা মেট্রো। মাত্র ২.১ ওভারে কোনও উইকেট না হারিয়েই লক্ষ্যটা ছুঁয়ে ফেলে তারা। আনিসুল সর্বোচ্চ ১৩ রানের ইনিংস খেলেছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম