পাকিস্তানের বিপক্ষে টেস্ট তারকাদের বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪, ০৯:৪৪আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১০:০৮

ঘরের মাঠে আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের জন্য টেস্টের তারকাদের বিশ্রামে দিয়েছে অজি টিম ম্যানেজমেন্ট। ঘোষণা করা হবে নতুন অধিনায়কের নামও।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর চারদিন আগে শেষ হবে।  ঠিক এই কারণেই প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে বিশ্রাম দেওয়া হয়েছে। রয়েছেন মিচেল মার্শ ও ট্রাভিস হেডও। 

ক্যামেরন গ্রিন চোটগ্রস্ত থাকায় পুরো অস্ট্রেলিয়ান গ্রীষ্মেই তাকে পাওয়া যাবেনা। 

নিয়মিত অধিনায়ক ছিলেন মিচেল মার্শ। তিনি বিশ্রামে চলে যাওয়ায় জশ ইংলিস, অ্যাডাম জাম্পা, গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট শর্টের মধ্য থেকেই নতুন কাউকে সিরিজের জন্য অধিনায়ক বেছে নেওয়া হবে।  

চোট সারিয়ে ফিরেছেন ফাস্ট বোলার জাভিয়ের বারলেট, নাথান এলিস ও স্পেন্সার জনসন। ব্রিসবেনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ১৪ নভেম্বর। দুই দিন পর সিডনিতে দ্বিতীয় ও হোবার্টে ১৮ নভেম্বর সিরিজের শেষ ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে তার আগে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেটা শুরু ৪ নভেম্বর।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: শন অ্যাবট, জাভিয়ের বারলেট, কুপার কনলি, টিম ডেভিড, নাথান এলিস, জেক ফ্রেজার ম্যাককার্গ, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের